Poco C81 Pro থাইল্যান্ডের NBTC ওয়েবসাইটে লিস্টেড হয়ে শীঘ্রই মার্কেট লঞ্চের দিকে ইঙ্গিত করছে।
Photo Credit: Poco
Poco C85 5G was launched in India in December, 2025
Poco C85 5G গত বছর ডিসেম্বরে 6.9 ইঞ্চি ডিসপ্লে, 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ও 6,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হয়েছিল। শাওমির সাব-ব্র্যান্ডটি এবার তাদের C সিরিজের আরও একটি বাজেট ফোন বাজারে আনতে চলেছে, যার নাম Poco C81 Pro। কোম্পানি এখনও আসন্ন স্মার্টফোন সম্পর্কে কোনও ঘোষণা করেনি। তবে ডিভাইসটি থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং এবং টেলিকমিউনিকেশনস কমিশনের ওয়েবসাইটে হাজির হয়ে শীঘ্রই লঞ্চের দিকে ইঙ্গিত করছে। এই হ্যান্ডসেটেও 6.9 ইঞ্চির বড় ডিসপ্লে এবং পাওয়ারফুল 6,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি থাকার কথা শোনা যাচ্ছে।
Poco C81 Pro থাইল্যান্ডের এনবিটিসি ওয়েবসাইটে 25128PC17G মডেল নম্বর এবং B38077-26 সার্টিফিকেশন নম্বরের সাথে তালিকাভুক্ত হয়েছে। সেই লিস্টিং অনুসারে, পোকোর নতুন স্মার্টফোনে GSM, WCDMA, এবং 4G LTE কানেক্টিভিটি সাপোর্ট থাকবে। এতে 5G নেটওয়ার্কের সুবিধা পাওয়া যাবে না। NBTC থেকে ডিভাইসটির স্পেসিফিকেশন বা ফিচার্স সম্পর্কিত তথ্য সামনে আসেনি।
রিপোর্ট বলছে, আপকামিং পোকো সি81 প্রো মডেলের সামনে একটি 6.9 ইঞ্চি ডিসপ্লে থাকবে। এতে এলসিডি প্যানেল ব্যবহার করা হবে যা HD+ রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। স্মার্টফোনের 6,000mAh ব্যাটারি 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করবে। এটি Android 15 Go Edition ও HyperOS 3 কাস্টম সফটওয়্যারে রান করবে।
Poco C81 Pro সর্বোচ্চ 4 জিবি বা 6 জিবি র্যাম এবং 128 জিবি পর্যন্ত স্টোরেজ অপশনে উপলব্ধ হতে পারে। এটি Unisoc T7250 প্রসেসর দ্বারা চালিত হবে, যা মূলত বাজেট ফ্রেন্ডলি ফোনে দেখা যায়। পোকোর আসন্ন ফোন Redmi A7 Pro এর রিব্র্যান্ডেড ভার্সন হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। যদিও সেই খবরের সত্যতা আমরা যাচাই করিনি।
প্রসঙ্গত, ভারতে বিক্রিত Poco C85 5G এর সামনে 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন, এবং 810 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনের স্ক্রিন TUV Rheinland-এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। ফোনে Android 15 বেসড HyperOS 2 প্রি-ইনস্টল করা আছে। এটি দু'টি মেজর Android OS আপগ্রেড এবং 4 বছর সিকিউরিটি আপডেট পাবে।
ডিভাইসে 6,000mAh ব্যাটারি আছে। এটি 33W ফাস্ট চার্জিং এবং 10W রিভার্স চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য, পিছনে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনটি IP64-স্তরের জল এবং ধুলো প্রতিরোধী ক্ষমতা পেয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Googlebook Render Leaked Again Ahead of Launch; Reveals Slim Profile