Poco F1 ফোনে 5,000 টাকা পর্যন্ত ছাড়: কবে, কোথায় পাওয়া যাচ্ছে এই ডিসকাউন্ট?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 ডিসেম্বর 2018 10:34 IST
হাইলাইট
  • অগাস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল Poco F1
  • ভেরিয়েন্টে 20,999 টাকা থেকে 29,999 টাকা দামে লঞ্চ হয়েছিল Poco F1
  • 6 থেকে 8 ডিসেম্বর পর্যন্ত Poco F1 ফোনে পাওয়া যাবে 5,000 টাকা পর্যন্ত ছাড়

Flipkart ও Mi.com থেকে 6 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বরের মধ্যে Poco F1 কিনলে 5,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে

6 থেকে 8 ডিসেম্বর পর্যন্ত Poco F1 ফোনে পাওয়া যাবে 5,000 টাকা পর্যন্ত ছাড়। Flipkart ও Mi.com থেকে এই ডিসকাউন্ট পাওয়া যাবে। সম্প্রতি Poco F1 ফোনে MIUI 10 Global Beta ROM 8.11.15 আপডেটের হাত ধরে পৌঁছে গিয়েছে Android 9.0 Pie আপডেট। অগাস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল Poco F1। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষণ 8GB RAM আর Snapdragon 845 চিপসেট। তিনটি আলাদা ভেরিয়েন্টে 20,999 টাকা থেকে 29,999 টাকা দামে লঞ্চ হয়েছিল Poco F1।

আরও পড়ুন: শুরু হল Flipkart Big Shopping Days সেল: বিশাল ছাড় এই স্মার্টফোনগুলিতে

কোম্পানির অফিশিয়াল Twitter পেজে সোমবার Poco F1 ফোনে 5,000 টাকা পর্যন্ত ডিসকাউন্টের খবর প্রকাশিত হয়েছে। Flipkart ও Mi.com থেকে 6 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বরের মধ্যে এই স্মার্টফোন কিনলে এই ডিসকাউন্ট পাওয়া যাবে। প্রসঙ্গত এই সময় Flipkart ওয়েবসাইটে চলবে Big Shopping Days সেল। এই সেলে জনপ্রিয় সব স্মার্টফোনে ডিকাউন্ট দেবে ইকমার্স পোর্টাল।

আরও পড়ুন: বৃহস্পতিবার থেকে 1,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাবে Motorola One Power

এই সেলে 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1এর পাওয়া যাবে 19,999 টাকায়। 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1এর দাম কমে হবে 21,999 টাকা। সবথেকে উপরের 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1 পাওয়া যাবে 25,999 টাকায়।

Advertisement

6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1এর দাম 20,999 টাকা। 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1এর দাম 23,999 টাকা। সবথেকে উপরের 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1এর দাম 29,999 টাকা।

আরও পড়ুন: আরও ধারাল হল Poco F1 এর ক্যামেরা

Poco F1 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Poco F1 এ কোম্পানির নিজস্ব MIUI 9.6 অপারেটিং সিস্টেম চলবে। ইতিমমধ্যেই এই ফোনে Android Pie সহ এই ফোনে কোম্পানির লেটেস্ট MIUI 10 আপডেট পৌঁছে গিয়েছে। Poco F1 এর ভিতরে থাকবে Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকবে 6GB/8GB RAM আর 64GB, 128GB আর 256GB ইন্টারনাল স্টোরেজ।

Advertisement

ছবি তোলার জন্য Poco F1 এ থাকবে একটি 12MP Sony IMX363 সেন্সার। কোম্পানির Mi 8 ফোনেও একই ক্যামেরা সেন্সার ব্যবহার করা হয়েছে। এর সাথেই এই ফোনের পিছনে থাকবে একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারিও সেন্সার। Poco F1 এর সামনে থাকবে একটি ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফেস আনলক ফিচার সহ লঞ্চ হয়েছে নতুন Poco F1।

কানেক্টিভিটির জন্য Poco F1 এ থাকবে 4G+, VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, USB Type-C, 3.5 হেডফোন জ্যাক। Poco F1 এর ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। Quick Charge 3 এর সাহায্যে খুব সহজেই এই ফোনের ব্যটারি চার্জ করে নেওয়া যাবে।

 

Advertisement

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent value for money
  • Sturdy body
  • Good battery life
  • Bad
  • Average low-light camera performance
  • No video stabilisation at 4K
 
KEY SPECS
Display 6.18-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 8.1
Resolution 1080x2246 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.