আগামী মাসেই নতুন স্মার্টফোন লঞ্চ করবে Poco

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 24 জানুয়ারী 2020 16:22 IST
হাইলাইট
  • Redmi K30 ফোনের নাম বদলে লঞ্চ হবে Poco X2
  • এছাড়াও ভারতে আসবে poco F2
  • ফেব্রুয়ারি মাসে পরবর্তী ফোন লঞ্চ করবে Poco

Poco X2 এর হাত ধরে দ্বিতীয় ইনিংসে মাঠে নামতে পারে Poco

2018 সালের অগাস্ট মাসে Poco F1 -এর হাত ধতে স্মার্টফোন দুনিয়ায় Poco -র আবির্ভাব হয়েছিল। যদিও এর পরে Poco ব্র্যান্ডের অধীনে অন্য কোন প্রোডাক্ট লঞ্চ হয়নি। সম্প্রতি Xiaomi -র ছত্রছায়া থেকে বেরিয়ে পৃথক ব্র্যান্ডের তকমা পেয়েছে Poco। এবার Poco -র জেনারেল ম্যানেজার সি মনমোহন জানিয়েছেন ফেব্রুয়ারি মাসে Poco ব্র্যান্ডের পরবর্তী ফোন লঞ্চ হবে। যদিও Poco F2 লঞ্চের আগে Poco ব্র্যান্ডের অধীনে অন্য ফোন লঞ্চ হবে। সম্প্রতি একাধিক রিপোর্টে Poco X2 লঞ্চের খবর সামনে এসেছিল। কোম্পানির প্রধানের কথায় শুরুতে সেই ফোন লঞ্চের ইঙ্গিত মিলেছে।

সম্প্রতি Poco India টুইটারে জানিয়েছে স্বাধীন ব্র্যান্ডের তকমা পাওয়ার পরে আগামী মাসে প্রথম ফোন লঞ্চ করবে Poco। যদিও এই ফোনের নাম প্রকাশ্যে আনেনি কোম্পানি। সম্প্রতি Geekbench বেঞ্চমার্কিং ওয়েবসাইটে Poco X2 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছিল। সেই ফোনের হাত ধরেই Poco -র দ্বিতীয় ইনিংস শুরু হয়েছিল। সম্প্রতি চিনের বাজারে 4G ভেরিয়েন্টে Redmi K30 ফোন লঞ্চ হয়েছিল। রিপোর্টে প্রকাশিত খবর সত্যি হলে নাম বদলে ভারতে Poco X2 নামে ভারতে আসতে চলেছে এই স্মার্টফোন।

Geekbench ওয়েবসাইটে Poco X2 ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এসেছিল। এই ফোনে থাকবে একটি Qualcomm চিপসেট। ‘phoenixin' ছদ্মনামে এই চিপসেট সামনে এসেছে। Qualcomm Snapdragon 730G চিপসেট সহ লঞ্চ হতে পারে Poco X2। সম্প্রতি Redmi K30 ফোনে একই চিপসেট ব্যবহার হয়েছিল।

Qualcomm চিপসেট ছাড়াও Poco X2 ফোনে থাকবে 8GB RAM। Geekbench ওয়েবসাইটে সিঙ্গেল কোরে এই ফোন 547 স্কোর করেছে। মাল্টিকোর পারফর্মেন্সে Poco X2 পেয়েছে 1,767।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Poco, Poco X2, Poco F2, Poco India, C Manmohan
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 8 সেপ্টেম্বরের নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন লাক্সারি Lincoln গাড়ি
  2. Vivo V80 পুজোর আগেই ভারতে আসছে, থাকবে অসাধারণ ক্যামেরা ও সিনেমাটিক ভিডিও রেকর্ডিং ফিচার
  3. Xiaomi 18 Fold লঞ্চ হল 200MP Leica ক্যামেরা ও 7.58 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গে
  4. সেপ্টেম্বরে ভারতে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন OnePlus N6 Lite
  5. ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে Oppo F35 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে
  6. Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
  7. কাল থেকে বহু ফোনে WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসে কি চলবে? দেখুন
  8. iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
  9. 10 বছর পূর্তিতে 120 জিবি ডেটা ফ্রি-তে দিচ্ছে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  10. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.