Poco India

Poco India - ख़बरें

  • Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
    Poco X8 ও Poco X8 Power শুক্রবার ভারতে লঞ্চ হয়েছে। Poco X8 Power পাওয়ারফুল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে এসেছে। Poco X8 মডেলেও বিশাল 9,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 67W ফাস্ট চার্জিং অফার করে। Poco X8 সিরিজের দুই মডেলেই Snapdragon প্রসেসর ব্যবহার করা হয়েছে। Poco X8 ও Poco X8 Power রিভার্স চার্জিং, ডুয়াল স্টেরিও স্পিকার, IP66 + IP68 + IP69 + IP69K স্তরের জল ও ধুলোরোধী রেটিং, 1.5K AMOLED ডিসপ্লে, এবং Xiaomi HyperOS 3 সফটওয়্যার দিয়ে সজ্জিত।
  • 10,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে Poco X8 Power 5G, সেপ্টেম্বর 4 লঞ্চ
    Poco X8 5G এবং Poco X8 Power 5G সেপ্টেম্বর 4 দুপুর 12টার সময় ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। ফোনগুলির মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে। সেখান থেকে ব্যাটারি ক্যাপাসিটি, চার্জিং ডিটেলস, ও ফার্স্ট লুকস প্রকাশ্যে এসেছে। Poco X8 5G মডেলে 9,000mAh ব্যাটারি রয়েছে, যেখানে X8 Power 5G আরও শক্তিশালী 10,000mAh ব্যাটারি পেয়েছে। দুই ফোনেই 22.5W রিভার্স চার্জিং, বাইপাস চার্জিং, PPS চার্জিং, ও স্মার্ট চার্জিং সাপোর্ট মিলবে।
  • Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
    Mivi তাদের প্রথম স্মার্টফোন লঞ্চের জন্য টিজার প্রকাশ করেছে। সেই ফোনের মার্কেটিং পোস্টার ফ্লিপকার্টে দেখা গিয়েছে। Poco ইন্ডিয়ার প্রাক্তন প্রধান এবং CMF-এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট হিমাংশু ট্যান্ডন Mivi-তে চিফ বিজনেস অফিসার হিসেবে যোগ দিচ্ছেন। ফলে অনুমান করা হচ্ছে, তাঁর দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্মার্টফোন ব্যবসায় পা রাখছে মিভি। দেশীয় সংস্থাটি ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারফোন, ব্লুটুথ স্পিকার, সাউন্ডবার, স্পিকার, ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার্সের ইয়ারবাড তৈরির জন্য পরিচিত। দেশীয় সংস্থাটি ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারফোন, ব্লুটুথ স্পিকার, সাউন্ডবার, স্পিকার, ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার্সের ইয়ারবাড তৈরির জন্য পরিচিত।
  • Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
    Poco M8x 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। লঞ্চ অফারে 2,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে ফোনের দাম 18,999 টাকায় নেমে আসবে। ফোনে 6.9 ইঞ্চির HD+ ডিসপ্লে, Snapdragon 4 Gen 5 প্রসেসর, 7,900mAh ব্যাটারি, ও 45W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। এছাড়াও, মাল্টি-লেয়ার ট্রিপল কুলিং সিস্টেম, রিভার্স চার্জিং, ভিগান লেদার প্যানেল, ও IP64 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং আছে।
  • Poco M8x 5G আগস্ট 21 লঞ্চ হচ্ছে, 20,000 টাকার কমে দুর্দান্ত 5G ফোন?
    Poco M8x 5G আগস্ট 21 ভারতে লঞ্চ হবে। এতে ভারতের প্রথম Qualcomm Snapdragon 4 Gen 5 প্রসেসর থাকবে। এটি নেক্সট জেনারেশন AI ক্ষমতা ও স্মুথ গেমিং-এর জন্য তৈরি। চিপটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 6,50,000+ স্কোর করতে পেরেছে। পোকোর নতুন ফোনের অন্যতম বিশেষত্ব হলে ট্রিপল কুলিং। এতে 12,439 বর্গমিমি আল্ট্রা-লার্জ গ্রাফাইট কুলিং সিস্টেম থাকবে। এটি ডিভাইসের সর্বত্র সমানভাবে তাপ ছড়িয়ে দেবে। এর সঙ্গে 1,924 বর্গমিমি কপার ফয়েলের স্তর থাকবে, যা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ থেকে হিট ডিসিপেশন আরও উন্নত করবে। এছাড়াও, হাই-এফিশিয়েন্সি থার্মাল জেল মিলবে। এই তরল চিপসেট এবং কুলিং লেয়ারের মধ্যে হিট কন্ডাকশন উন্নত করবে।
  • 3,000 টাকা ছাড়ে Poco M8 Power-এর সেল শুরু, সস্তায় 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা
    Poco M8 Power 5G-এর বিক্রি ভারতে শুরু হল। সেলের প্রথম 12 ঘন্টা 3,000 টাকা ছাড় মিলবে। এই অফারের মধ্যে ব্যাঙ্ক ডিসকাউন্ট ও কুপন ছাড় অর্ন্তভুক্ত আছে। এটি পোকোর সবচেয়ে সস্তা 8,000mAh ব্যাটারি পরিচালিত স্মার্টফোন। এতে Snapdragon 4 Gen 4 প্রসেসর হয়েছে। পোকোর নতুন স্মার্টফোনে AMOLED ডিসপ্লে, IP65 রেটিং, 10,416 বর্গমিমি গ্রাফাইট হিট ডিসিপেশন এরিয়া, 50MP মেইন ক্যামেরা, ও 45W চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।
  • Poco M8 Power বাজেটে 8,000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 5G-সহ ভারতে লঞ্চ হল
    Poco M8 Power দেশের বাজারে 24,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। লঞ্চ অফারে সেলের প্রথম দিন 2,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট বা এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। একইসঙ্গে, 1,000 টাকা কুপন ডিসকাউন্ট থাকবে। ফলে ফোনের দাম 21,999 টাকায় নেমে আসবে। ফোনে 6.9 ইঞ্চির AMOLED ডিসপ্লে, Snapdragon 4 Gen 4 প্রসেসর, Dolby Atmos সাপোর্ট, 45W ফাস্ট চার্জিং, ও IP64 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং আছে।
  • Poco M8 Power আগস্ট 4 ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লে কনফার্মড
    Poco M8 Power ভারতে আগস্ট 4 আত্মপ্রকাশ করবে। এটি দুপুর 12টার সময় ফ্লিপকার্টে লঞ্চ হবে। হ্যান্ডসেটে ভাইব্রান্ট এবং ইমার্সিভ AMOLED ডিসপ্লে থাকার কথাও জানানো হয়েছে। ফোনে শক্তিশালী 8,000mAh ব্যাটারি থাকছে। পোকো দাবি করছে, এটি ফুল চার্জে সর্বোচ্চ 3 দিন পর্যন্ত ব্যাকআপ প্রদান করবে।
  • Poco M8 Power স্মার্টফোনের প্রথম তথ্য ফাঁস, 8,000mAh ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ
    Poco M8 Power ভারতে আসছে। এটি চীনে লঞ্চ হওয়া Redmi Note 17-এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। Redmi Note 17 সিরিজ গ্লোবাল মার্কেটে ভিন্ন স্পেসিফিকেশনের সঙ্গে উপলব্ধ হতে পারে। কিন্তু ভারতীয় বাজারের জন্য Poco M8 Power মডেলের অপরিবর্তিত রাখা হতে পারে। এটি 8,000mAh ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হবে বলে দাবি করা হয়েছে। অন্য দিকে, স্ট্যান্ডার্ড Redmi Note 17 অন্যান্য মার্কেটে কিছুটা ছোট 7,700mAh ব্যাটারি পেতে পারে।
  • OnePlus N6 স্মার্টফোনের প্রথম ঝলক সামনে এল, ভারতে কম দামের ফোনের বাজারে ঝড় তুলতে পারে
    OnePlus N সিরিজের ফোন ভারতে আনছে। ফোনটির অফিসিয়াল টিজার ছবিতে লেখা ইংরেজি ট্যাগলাইনের বাংলা অর্থ "সঙ্গে থাকুন, নতুন কিছু শীঘ্রই আসছে।" Amazon লিস্টিং অনুসারে, স্মার্টফোনটির নাম OnePlus N6 হবে। দাম 20,000 টাকার মধ্যে থাকতে পারে। ফলে এটি Realme, Poco, Redmi, iQOO, ও Realme-এর বাজেট এবং লোয়ার মিড-রেঞ্জ মডেলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে।
  • Poco C81 সিরিজের দুই নতুন বাজেট স্মার্টফোন ভারতে লঞ্চ হল, দাম 10,000 টাকার কম
    Poco C81 ও Poco C81x-এর যথাক্রমে 10,999 টাকা ও 9,999 টাকা। দুই ফোনে 4G কানেক্টিভিটি, 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, 13 মেগাপিক্সেল AI রিয়ার ক্যামেরা, 6,300mAh পর্যন্ত ক্যাপাসিটির ব্যাটারি, IP52 রেটিং, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 15W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
  • Poco C81 সিরিজ বড় ব্যাটারি নিয়ে এই সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, ফুল চার্জে 23 ঘন্টা ভিডিও দেখতে পারবেন
    Poco C81 ও Poco C81x উভয় 4G LTE কানেক্টেভিটি সাপোর্ট করবে। ফোনগুলি ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। দুই মডেলেই 15W ওয়্যার্ড চার্জিং এবং 7.5W রিভার্স চার্জিং ফিচার থাকবে। সংস্থার দাবি, ফুল চার্জে Poco C81-এর 6,300mAh ব্যাটারি 2 দিন চলবে। এছাড়াও, একবার চার্জ দিলে 23 ঘন্টা ইউটিউব ভিডিও প্লে ব্যাক, 27 ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং, এবং 104 ঘন্টা মিউজিক শোনা যাবে।
  • Realme 16 5G vs Poco X8 Pro 5G: 35,000 টাকার নিচে কোন ফোন সেরা? জেনে নিন
    Realme 16 5G মডেলে MediaTek Dimensity 6400 Turbo প্রসেসর ও 7,000mAh টাইটান ব্যাটারি দেওয়া হয়েছে। পারফরম্যান্সে পোকোর জয় নিশ্চিত। কারণ Poco X8 Pro 5G-এর Dimensity 8500 Ultra চিপের সাথে রিয়েলমির প্রসেসরের কোনও তুলনা হয় না। এটিআনটুটু বেঞ্চমার্কে 2.1 মিলিয়নের বেশি স্কোর করেছে। কুড়ির বেশি গেমে 120fps গেমিং সাপোর্ট করে। পোকোর ফোনে 100W ফাস্ট চার্জি সাপোর্টও আছে।
  • 3,000 টাকা ছাড়ে শুরু হল Poco X8 Pro সিরিজের বিক্রি, 9,000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে
    Poco X8 Pro এবং Poco X8 Pro Max-এর দাম যথাক্রমে 32,999 টাকা ও 42,999 টাকা থেকে শুরু। Poco X8 Pro Iron Man Edition কেনা যাচ্ছে 34,999 টাকায়। পোকো লঞ্চ অফারে ICICI, HDFC, ও Axis ব্যাংকের কার্ডের লেনদেনে 3,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। সমস্ত মেমরি অপশনে অফারটি প্রযোজ্য। নতুন স্মার্টফোনগুলি ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে।
  • Poco X8 Pro ও X8 Pro Max লঞ্চ হল ভারতে, অবিশ্বাস্য 9000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জ রয়েছে
    Poco X8 Pro 5G-এর দাম ভারতে 32,999 টাকা থেকে শুরু হচ্ছে৷ Poco X8 Pro 5G Iron Man Edition ও Poco X8 Pro Max 5G-এর দাম যথাক্রমে 34,999 টাকা ও 42,999 টাকা। ফোনগুলি Dimensity প্রসেসর, 50MP + 8MP ডুয়াল ব্যাক ক্যামেরা, IP68 + IP69 + IP69K রেটিং, ও Android 16 ভিত্তিক HyperOS 3-এর সাথে এসেছে।

Poco India - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »