Poco C81 সিরিজ বড় ব্যাটারি নিয়ে এই সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, ফুল চার্জে 23 ঘন্টা ভিডিও দেখতে পারবেন

Poco C81 এবং Poco C81x ফ্লিপকার্টের মাধ্যমে ভারতে বিক্রি হবে।

Poco C81 সিরিজ বড় ব্যাটারি নিয়ে এই সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, ফুল চার্জে 23 ঘন্টা ভিডিও দেখতে পারবেন

Photo Credit: Poco

Poco C81 (left) will feature a 6,300mAh battery

হাইলাইট
  • Poco C81 বড় 6,300mAh ব্যাটারির সাথে আসছে
  • এটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে
  • Poco C81x সিঙ্গেল ব্যাক ক্যামেরা পেয়েছে
বিজ্ঞাপন

Poco C81 সিরিজ এই সপ্তাহে ভারতে আসছে৷ এই লাইনআপের অধীনে Poco C81 ও Poco C81x এপ্রিল 23 এ দেশে লঞ্চ হবে৷ Poco C সিরিজের আপকামিং ফোনদ্বয়ের জন্য ফ্লিপকার্টে একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে৷ সেখান থেকে ডিজাইন প্রকাশ হওয়ার পাশাপাশি স্পেসিফিকেশন ও ফিচার্স সম্পর্কিত একাধিক তথ্য জানা গিয়েছে৷ Poco C81 মডেলে 6,300 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি থাকবে৷ শাওমির সাব ব্র্যান্ডটি দাবি করছে যে, 1,000 বার চার্জ দেওয়ার পরেও ব্যাটারি 80 শতাংশ স্বাস্থ্য ধরে রাখতে সক্ষম হবে৷ এই ফোনে একটি বিশেষ মোড দেওয়া হয়েছে, যা হিমশীতল পরিবেশেও পারফরম্যান্স বজায় রাখতে পারবে৷

Poco C81 ও Poco C81x ফিচার্স, স্পেসিফিকেশন

Poco C81 ও Poco C81x উভয় 4G LTE কানেক্টেভিটি সাপোর্ট করবে৷ ফোনগুলি ফ্লিপকার্ট থেকে কেনা যাবে৷ দুই মডেলেই 15W ওয়্যার্ড চার্জিং এবং 7.5W রিভার্স চার্জিং ফিচার থাকবে৷ সংস্থার দাবি, ফুল চার্জে Poco C81-এর ব্যাটারি 2 দিন ব্যবহার করা যাবে৷ এছাড়াও, একবার চার্জ দিলে 23 ঘন্টা ইউটিউব ভিডিও, 27 ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং, এবং 104 ঘন্টা মিউজিক প্লেব্যাক করা যাবে বলে জানানো হয়েছে৷

পোকো সি81 ফ্ল্যাট ডুয়াল টোন ব্যাক প্যানেলের সাথে দেখা গিয়েছে৷ উপরের বামদিকে একটি পিল আকৃতির ক্যামেরা মডিউলের ভিতরে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে৷ মেইন সেন্সরটি 13 মেগাপিক্সেলের৷ পাওয়ার বাটন এবং ভলিউম কন্ট্রোল বাটন ডান পাশে অবস্থিত৷ পোকোর এই বাজেট ফোনে 6.9 ইঞ্চির HD+ ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, Unisoc T7250 প্রসেসর, ও Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম ইন্টারফেস থাকার আশা করা হচ্ছে৷ 

অন্য দিকে, Poco C81x মডেলের ব্যাটারি ক্যাপাসিটি হল 5,200mAh৷ এটি ডিজাইনের দিক থেকে স্ট্যান্ডার্ড মডেলের মতো লাগলেও, বেশ কিছু সুক্ষ্ম পার্থক্য লক্ষ্য করা যায়৷ এতে সিঙ্গেল টোন ব্যাক প্যানেল আছে৷ এখানেও পিল আকৃতির ক্যামেরা সেটআপ এবং দু'টি কাটআউট থাকলেও, ক্যামেরা একটাই মিলবে৷ Poco শীঘ্রই আরও তথ্য প্রকাশ করবে বলে মনে করা হচ্ছে৷ 

প্রসঙ্গত, Poco C85x 5G মার্চের শুরুতে ভারতে লঞ্চ হয়েছে৷ স্মার্টফোনটির তিন মুখ্য বিশেষত্ব হল শক্তিশালী 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি অ্যাডাপ্টিভসিঙ্ক ডিসপ্লে, শক্তিশালী , এবং 120Hz রিফ্রেশ রেট। এতে রিভার্স চার্জিং, ট্রিপল TUV Rheinland সার্টিফিকেশন, 200 শতাংশ সুপার ভলিউমের সাথে ডুয়াল স্পিকার সিস্টেম পাওয়া যাবে৷ হ্যান্ডসেটের 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজের বেস ভ্যারিয়েন্টের দাম 10,999 টাকা রাখা হয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. এক হাতে iPhone, অন্য হাতে AI, নতুন CEO জন টার্নাসের সামনে Apple-এর ভবিষ্যৎ তৈরির কঠিন চ্যালেঞ্জ
  2. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  3. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  4. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  5. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  6. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
  7. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  8. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  9. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  10. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »