3,000 টাকা ছাড়ে শুরু হল Poco X8 Pro সিরিজের বিক্রি, 9,000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 23 মার্চ 2026 13:05 IST
হাইলাইট
  • Poco X8 Pro প্রথম সেলে 3,000 টাকা ডিসকাউন্টে কেনা যাচ্ছে
  • Poco X8 Pro Max মডেলে 9,000mAh ব্যাটারি রয়েছে
  • Poco X8 Pro Iron Man এডিশনে মেটালিক টেক্সচার আছে

Poco X8 Pro Max 5G features a massive 9,000mAh battery

Photo Credit: Poco

Poco X8 Pro Series গত সপ্তাহে ভারতে এসেছিল। লঞ্চের ছয় দিন পর আজ থেকে Poco X8 Pro, Poco X8 Pro Iron Man Edition, এবং Poco X8 Pro Max মডেলগুলির বিক্রি শুরু হয়েছে। সেলে সমস্ত স্মার্টফোনে 3,000 টাকা ডিসকাউন্ট অফার করছে কোম্পানি। নতুন ফোনগুলি 100W ফাস্ট চার্জিং, 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ও হাই-পারফরম্যান্স প্রসেসরের সাথে এসেছে। Poco X8 Pro Max মডেলে 9,000mAh ব্যাটারি এবং ফ্ল্যাগশিপ Dimensity 9500s দেওয়া হয়েছে। Poco X8 Pro Iron Man এডিশনের ব্যাক প্যানেল কালো এবং সোনালী রঙে সাজিয়ে তুলেছে শাওমি। এতে আইরন ম্যানের ছবি ও মেটালিক টেক্সচার রয়েছে।

Poco X8 Pro Series দাম ও সেল অফার

Poco X8 Pro-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 32,999 টাকা ও 35,999 টাকা। Poco X8 Pro Max এসেছে 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ অপশনে, যাদের দাম যথাক্রমে 42,999 টাকা ও 45,999 টাকা। Poco X8 Pro Iron Man Edition কেনা যাচ্ছে 34,999 টাকায় (12 জিবি + 256 জিবি)।

পোকো লঞ্চ অফারে ICICI, HDFC, ও Axis ব্যাংকের কার্ডে সরাসরি পেমেন্টে এবং নো-কস্ট EMI অপশনে 3,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। সমস্ত মেমরি অপশনে অফারটি প্রযোজ্য। স্মার্টফোনগুলির বিক্রি ফ্লিপকার্টে দুপুর বারোটা থেকে শুরু হয়েছে।

স্পেসিফিকেশনের কথা বললে, পোকো এক্স8 প্রো-এর সামনে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 3,500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। প্রো ম্যাক্স মডেলে একই রিফ্রেশ রেট ও রেজোলিউশনের অ্যামোলেড প্যানেল আছে, তবে আকার 6.83 ইঞ্চি। প্রো মডেল একটু ছোট 6,500mAh ব্যাটারি পেয়েছে। এতে ডাইমেনসিটি 8500 আল্ট্রা প্রসেসর দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য, Poco X8 Pro সিরিজের পিছনের প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির সাথে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সেলফি ক্যামেরা 20 মেগাপিক্সেলের। ব্যাক ক্যামেরা 4K ভিডিও রেকর্ড সাপোর্ট সাপোর্ট করে।

পোকোর নতুন ফোনগুলির উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে IP66 + IP68 + IP69 + IP69K জল ও ধুলোরোধী রেটিং, 5,300 বর্গমিমি হিট ডিসিপেশন চেম্বার (প্রো ম্যাক্স মডেলে 5,800 বর্গমিমি), ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম স্কিন।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Bright AMOLED display
  • Great Battery Life
  • Top-notch performance
  • Bad
  • Cameras could be better
  • Bloatware heavy
 
KEY SPECS
Display 6.83-inch
Front Camera 20-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 9000mAh
OS Android 16
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X300 FE ভারতে দুর্ধর্ষ ক্যামেরা, বড় ব্যাটারি, একঝাঁক ফিচার্সের সাথে লঞ্চ হল
  2. iPhone 17: বিশ্বে সবচেয়ে বেশি বিকোচ্ছে  এই 10 স্মার্টফোন, এক নম্বরে কে জানলে চমকে উঠবেন
  3. Vivo X300 Ultra ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরার সাথে লঞ্চ হল, ফোনেই DSLR-এর মতো ছবি
  4. WhatsApp থেকে আচমকা গায়েব জনপ্রিয় ফিচার, ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
  5. 3,000 টাকা ছাড়ে নতুন iQOO Neo 10 ফোনের সেল শুরু, 120W চার্জিং, 32MP সেলফি ক্যামেরা সহ সেরা ফিচার্স
  6. ফোন ঠিক কতটা চার্জ দিলে ব্যাটারি ভাল থাকবে? আসল সত্যি জানলে চমকে যাবেন
  7. ভুল নম্বরে রিচার্জ করলেও চিন্তা নেই, টাকা ফেরত দেবে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  8. iQOO 15T বিশাল 8,000mAh ব্যাটারি, 200MP ক্যামেরা, ও 100W সুপারফাস্ট চার্জিংয়ের সাথে লঞ্চ হতে পারে
  9. Flipkart সেলে বিরাট অফার, 10,000 টাকা ছাড়ে Vivo X200T কেনার সুযোগ
  10. 6G ট্রায়ালে বড় সাফল্য, 5G-এর চেয়ে 10 গুণ স্পিড, ইন্টারনেটে আসছে বিপ্লব
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.