Pova 8 Pro 5G অসাধারণ ডিজাইন ও ফিচার্স-সহ ভারতে আগস্ট 18 লঞ্চ হচ্ছে

Pova 8 Pro 5G স্মার্টফোনের পিছনে Alive Matrix ডিসপ্লে আছে, যা নকশায় আলাদা মাত্রা যোগ করেছে।

Pova 8 Pro 5G অসাধারণ ডিজাইন ও  ফিচার্স-সহ ভারতে আগস্ট 18 লঞ্চ হচ্ছে

Photo Credit: Tecno

Pova 8 Pro 5G has an ‘Alive Matrix Display’ on the rear panel

হাইলাইট
  • Pova 8 Pro 5G-এর ব্যাক প্যানেলে Alive Matrix ডিসপ্লে রয়েছে
  • ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে MediaTek Dimensity 7400 Ultimate প্রসেসর আছে
  • Pova 8 Pro 5G ভারতে আগস্ট 18 লঞ্চ হচ্ছে
বিজ্ঞাপন

Pova 8 Pro 5G আগামী আগস্ট 18 ভারতে লঞ্চ হতে চলেছে৷ Tecno আজ তাদের নতুন ফোনের ছবি প্রকাশ করেছে। এটি সেমি-ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল ও একটি সেকেন্ডারি ডিসপ্লের সঙ্গে আসছে। স্মার্টফোনের পিছনে Alive Matrix ডিসপ্লে রয়েছে, যা নকশায় আলাদা মাত্রা যোগ করেছে। এতে মিনি এলইডি প্রযুক্তি ব্যবহার হয়েছে ও মোট 177টি আলাদাভাবে নিয়ন্ত্রিত এলইডি বিডস আছে। এগুলি একসঙ্গে কাজ করে ডাইনামিক লাইটিং এফেক্ট তৈরি করবে। ফোনটি সংস্থার গ্লোবাল ওয়েবসাইটে লিস্টেড রয়েছে। সেখান থেকে একাধিক তথ্য প্রকাশ হয়েছে। Pova 8 Pro 5G গ্লোবাল ভার্সনে MediaTek Dimensity 7400 Ultimate প্রসেসর আছে। 

Pova 8 Pro 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

পোভা 8 প্রো 5G-এর লাইটিং সিস্টেম 49টির বেশি পরিস্থিতিতে আলাদাভাবে প্রতিক্রিয়া জানাতে পারবে। যার মধ্যে ইনকামিং কল, নোটিফিকেশন, চার্জিং, গেমিং, মিউজিক প্লেব্যাক, ও ফাইল ট্রান্সফার রয়েছে। অর্থাৎ, এটি ভিজ্যুয়াল ইন্ডিকেটর হিসেবে কাজ করবে। এই ফোনের গ্লোবাল মডেলে IP69K, IP69, IP68, + IP66 জল এবং ধুলোরোধী রেটিং আছে।

টেকনোর ওয়েবসাইট থেকে জানা গিয়েছে যে, Pova 8 Pro 5G-এর  সামনে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 2,800 হার্টজ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, এবং 4,500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনে Dolby Atmos অডিও এবং স্টেরিও স্পিকার রয়েছে। ডিভাইসে Android 16 ভিত্তিক HiOS 16 প্রি-ইনস্টলড থাকছে।

পোভার এই ফোনে ছবি ও ভিডিও তোলার জন্য ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির 50 মেগাপিক্সেল মেইন (Sony LYTIA 700C) ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ফোনে 5,000 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেমও রয়েছে।

ডিভাইসটি ডাইমেনসিটি 7400 আল্টিমেট প্রসেসর এবং একটি গ্রাফিক্স চিপ দিয়ে সজ্জিত। সংস্থার দাবি, 144FPS-এ একাধিক গেম খেলা যাবে। ফোনের র‍্যাম ভার্চুয়ালি 24 জিবি (12 জিবি ফিজিক্যাল র‍্যাম মডেলে) পর্যন্ত বৃদ্ধি যাবে৷ ফোনে 6,500mAh ব্যাটারি রয়েছে। এটি 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও বাইপাস চার্জিং সাপোর্ট করে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »