Pova 8 Pro 5G ভারতে লঞ্চ হল, ফোনের পিছনে 177টি LED লাইটের আরও একটি ডিসপ্লে

Tecno ভারতের বাজারে নতুন Pova 8 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছে।

Pova 8 Pro 5G ভারতে লঞ্চ হল, ফোনের পিছনে 177টি LED লাইটের আরও একটি ডিসপ্লে

Photo Credit: Tecno

Pova 8 Pro 5G has an Alive Matrix Display on the back

হাইলাইট
  • Pova 8 Pro 5G একটি Alive Matrix রিয়ার ডিসপ্লের সঙ্গে এসেছে
  • স্মার্টফোনের সামনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত AMOLED স্ক্রিন আছে
  • Pova 8 Pro 5G প্রাইমারি প্রসেসর ও একটি গ্রাফিক্স চিপের সঙ্গে যুক্ত
বিজ্ঞাপন

Pova 8 Pro 5G মঙ্গলবার ভারতে লঞ্চ হয়েছে। এটি আকর্ষণীয় ডিজাইন ও Alive Matrix রিয়ার ডিসপ্লের সঙ্গে এসেছে। ফোনের ক্যামেরা মডিউলের ভিতরে ডট ম্যাট্রিক্স স্ক্রিন অবস্থিত। এতে 177টি LED বিডস আছে, যেগুলি একসঙ্গে কাজ করে ডাইনামিক লাইটিং এফেক্ট তৈরি করবে। ফোনটিকে উপুড় করে রাখলে ডিসপ্লেটি ডেস্ক ক্লক হিসেবে কাজ করবে। Pova 8 Pro 5G ডুয়াল চিপ সিস্টেম দিয়ে সজ্জিত। ফোনটি 144Hz AMOLED স্ক্রিন, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, IceShield ভেপার চেম্বার কুলিং সিস্টেম, Dolby Atmos, ও SGS ড্রপ রেজিস্ট্যান্স অফার করে।

Pova 8 Pro 5G ফিচার্স ও স্পেসিফিকেশন

পোভা 8 প্রো 5G মডেলের অ্যালাইভ ম্যাট্রিক্স ডিসপ্লে 49-এর বেশি পরিস্থিতিতে আলাদাভাবে প্রতিক্রিয়া জানাবে। যার মধ্যে ইনকামিং কল, নোটিফিকেশন, চার্জিং, গেমিং, ও মিউজিক প্লেব্যাকের মতো ফাংশন রয়েছে। ফোনের সামনে 6.78 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন আছে। এটি 1.5K রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.07 বিলিয়ন কালার, এবং সর্বাধিক 4,500 নিট ব্রাইটনেস সাপোর্ট করে।

পোভার এই ফোনের ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির 50 মেগাপিক্সেল মেইন (Sony LYTIA 700C) ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।পিছনের ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Pova 8 Pro 5G অক্টা-কোর MediaTek Dimensity 7400 Ultimate প্রসেসর এবং Tecno P1 গ্রাফিক্স চিপ দিয়ে সজ্জিত। ফোনটি 12 জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম এবং সর্বোচ্চ 512 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। হ্যান্ডসেটে 6,500mAh ব্যাটারি আছে, যার সঙ্গে 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে।

এছাড়াও, পোভার নতুন ফোনে ইনফ্রারেড ব্লাস্টার, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP69K, IP69, IP68, + IP66 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, স্টেরিও স্পিকার, Android 16 ভিত্তিক HiOS 16 কাস্টম স্কিন, ডুয়াল মাইক্রোফোন, ও মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি আছে।

Pova 8 Pro 5G দাম

Pova 8 Pro 5G দুটি ভ্যারিয়েন্টে ভারতে বিক্রি হবে। ফোনের 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম 49,999 টাকা। অন্য দিকে, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 54,999 টাকা রাখা হয়েছে। আগামী আগস্ট 24 ফ্লিপকার্টে ফোনটির প্রথম সেল অনুষ্ঠিত হচ্ছে। এটি আর্ক হোয়াইট, গ্রাফাইট ব্ল্যাক, ও গ্রীন কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »