পরবর্তী PUBG আপডেটে আসতে চলেছে নতুন এই ফিচার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 অক্টোবর 2018 13:11 IST
হাইলাইট
  • নতুন PUBG Mobile 0.8.5 আপডেট
  • Android ও iOS এ শিঘ্রই পৌঁছে যাবে এই আপডেট
  • BAPE এর সাথে হাত মিলিয়ে এই আপডেটে একাধিক নতুন ফিচার যোগ হতে চলেছে

Android ও iOS এ শিঘ্রই পৌঁছে যাবে নতুন PUBG Mobile 0.8.5 আপডেট। সম্প্রতি জাপানী কোম্পানি BAPE এর সাথে হাত মিলিয়ে এই আপডেটে একাধিক নতুন ফিচার যোগ হতে চলেছে। এর ফলে PUBG তে যোগ হতে চলেছে BAPE ফ্রাইং প্যান, শার্ক হুডির মতো একাধিক BAPE ব্র্যান্ডেড প্রোডাক্ট। কোম্পানি জানিয়েছে শিঘ্রই সব মোবাইল ফোনে পৌঁছে যাবে PUBG Mobile 0.8.5।

কিছুদিন আগেই মিশন ইম্পসিবেল: ফলআউটের সাথে হাত মিলিয়ে নতুন আপডেট পাঠিয়েছিল PUBG। অনেকদিন ধরেই বিটা টেস্টিং এর জন্য বাজারে রয়েছে PUBG Mobile 0.8.5। তবে এই আপডেটে নতুন ঠিক কী যোগ হবে তা জানা না গেলেও মনে করা হচ্ছে একাধিক বাগ ফিক্স ও পারফর্মেন্সে উন্নতির জন্য একাধিক নতুন পদক্ষেপ নেওয়া হবে।

ইতিমধ্যেই ভারত সহ বিশ্বের একাধিক দেশে বিপুল জনপ্রিয়তা পেয়েছে PUBG Mobile গেম। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে PUBG গেমের 30 শতাংশ লাভ হয়েছে। এর ফলেই মার্কিন দুনিয়ায় ইতিমধ্যে জনপ্রিয় Fortnite গেমকে ক্রমশ ধরাশায়ী করছে PUBG Mobile।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: PUBG Mobile, BAPE
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  2. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  3. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  4. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  5. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  6. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  7. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  8. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  9. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  10. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.