ভারতে লঞ্চের আগেই Realme 15T এর দাম ফাঁস, থাকবে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

Realme 15T চলতি বছরের মার্চ মাসে লঞ্চ হওয়া Realme 14T এর আপগ্রেড বা উত্তরসূরী হিসেবে আসছে।

ভারতে লঞ্চের আগেই Realme 15T এর দাম ফাঁস, থাকবে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

Photo Credit: Realme

Realme 15T সিল্ক ব্লু, স্যুট টাইটানিয়াম, এবং ফ্লোয়িং সিলভার কালার অপশনে উপলব্ধ হবে

হাইলাইট
  • Realme 15T ফোনে 7,000mAh ব্যাটারি থাকবে
  • স্মার্টফোনটি একাধিক AI ফিচার্স অফার করবে
  • এটি 60W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে আসছে
বিজ্ঞাপন

Realme 15T ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। হুবহু আইফোনের মতো দেখতে এই আসন্ন ফোনটির স্পেসিফিকেশন, দাম, এবং ডিজাইন অনলাইনে ফাঁস হয়েছে। আইফোন প্রো মডেলে যেমন ক্যামেরা সাজানো থাকে, রিয়েলমির নতুন হ্যান্ডসেটে ঠিক তেমনভাবেই ক্যামেরা লেআউট করা। চৌকো ক্যামেরা মডিউল সহ তিনটি রঙে পাওয়া যাবে এটি। MediaTek Dimensity 6400 Max প্রসেসর চালিত Realme 15T এর দুই মুখ্য আকর্ষণ 7,000mAh ব্যাটারি ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এটি চলতি বছরের মার্চ মাসে লঞ্চ হওয়া Realme 14T 5G মডেলটির আপগ্রেড ভার্সন বা উত্তরসূরী হিসেবে আসছে।

ভারতে Realme 15T এর দাম ও কালার অপশন

টিপস্টার অভিষেক যাদবের X (সাবেক টুইটার) পোস্ট অনুসারে, Realme 15T এর দাম ভারতে 20,999 টাকা থেকে শুরু হবে। বেস মডেলে 8 জিবি র‍্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ কনফিগারেশন থাকবে। অন্যদিকে, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 22,999 টাকা ও 24,999 টাকা থাকবে। ফোনটি সিল্ক ব্লু, স্যুট টাইটানিয়াম, এবং ফ্লোয়িং সিলভার কালার অপশনে উপলব্ধ হবে।

Realme 15T স্পেসিফিকেশন

রিয়েলমি 15টি যে মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 ম্যাক্স চিপসেটের সঙ্গে আসছে, সে কথা আগেই বলেছি। এই 6 ন্যানোমিটারের প্রসেসর 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে যুক্ত। ফোনের সামনে 6.57 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 7.79 মিমি পুরু এবং ওজন 181 গ্রাম৷ স্মার্টফোনটি 60W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গিয়েছে। তবে এর বাক্সে 80W অ্যাডাপ্টার দেওয়া হতে পারে।

এছাড়াও, ফোনটি রিভার্স চার্জিং এবং বাইপাস চার্জিং ফিচার অফার করতে পারে। Realme 15T এর ব্যাক প্যানেলের বাম কোণে অবস্থিত একটি বর্গাকার ক্যামেরা মডিউলের মধ্যে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

রিয়েলমির নতুন ফোন থেকে তাপ অপসারণ করার জন্য 6,050 বর্গ মিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম থাকবে। এতে এআই গ্লেয়ার রিমুভাল, এআই ল্যান্ডস্কেপিং এবং এআই লাইভ ফটোর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্স থাকার সম্ভাবনা রয়েছে। কোম্পানি খুব শীঘ্রই ডিভাইসটি লঞ্চের ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, রিয়েলমি গতকাল দু'টি কনসেপ্ট স্মার্টফোন প্রকাশ করেছে। প্রথমটি হল, 15,000mAh ব্যাটারির ফোন৷ এটি একবার চার্জ দিলে সাধারণ ব্যবহারে 5 দিন পর্যন্ত টিকবে। এতে 30 ঘন্টা গেম খেলার পাশাপাশি 50 ঘন্টা ধরে ভিডিও দেখা যাবে। আর দ্বিতীয় মডেলটি হল বিশ্বের প্রথম AC যুক্ত মোবাইল ফোন। আসলে এতে ইন-বিল্ট মিনিয়েচার কুলিং ফ্যান রয়েছে যা থেকে বাতাস বেরোয়।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »