200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির Realme 16 Pro সিরিজের সেল শুরু হল, 5,000 টাকা ছাড় দিচ্ছে কোম্পানি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 9 জানুয়ারী 2026 18:18 IST
হাইলাইট
  • লঞ্চ অফারে Realme 16 Pro সিরিজ বিশেষ ছাড়ে কেনা যাচ্ছে
  • Realme 16 Pro 5G ও 16 Pro+ 5G-তে 200MP ক্যামেরা আছে
  • ফোনগুলি 80W ফাস্ট চার্জিং ও 7,000mAh ব্যাটারির সাথে এসেছে

Realme 16 Pro Series boast a 200-megapixel primary rear camera

Realme 16 Pro সিরিজ এই মঙ্গলবার ভারতে এসেছে। আর আজ শুক্রবার থেকে লাইনআপটির সেল আরম্ভ হয়েছে। লঞ্চ অফারে Realme 16 Pro 5G এবং Realme 16 Pro+ 5G বিশেষ ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। নতুন ফোনগুলি 5,000 টাকা পর্যন্ত ছাড়ে কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। Realme 16 Pro সিরিজের উভয় মডেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি, 144 হার্টজ ডিসপ্লে, ও 4K ভিডিও রেকর্ডিং সহ প্রচুর প্রিমিয়াম ফিচার্স রয়েছে। চলুন দুই ফোনের দাম, অফার, ও বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক।

Realme 16 Pro 5G ও Realme 16 Pro+ 5G দাম, সেল অফার

Realme 16 Pro 5G এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 31,999 টাকা ও 33,999 টাকা। 12 জিবি + 256 জিবি স্টোরেজের মূল্য 36,999 টাকা। ফ্লিপকার্ট থেকে কিনলে 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট মিলবে। এর ফলে স্টার্টিং প্রাইস 28,999 টাকায় নেমে আসবে। আবার ক্রেতাদের কাছে আগে থেকেই রিয়েলমির ফোন থাকলে অতিরিক্ত 1,000 টাকা ছাড় পাবেন। ফোনটি মাস্টার গোল্ড, পেবেল গ্রে, এবং অর্কিড পার্পল রঙের বিকল্পে কেনা যাচ্ছে।

অন্য দিকে, Realme 16 Pro+ 5G এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 39,999 টাকা ও 41,999 টাকা রাখা হয়েছে। 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে 44,999 টাকা। ক্রেতাদের জন্য ফ্লিপকার্টে 4,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট থাকছে। আবার পুরনো রিয়েলমি কাস্টমার হলে 1,000 টাকা অতিরিক্ত বেনিফিট। এটি মাস্টার গোল্ড, মাস্টার গ্রে, ও ক্যামেলিয়া পিঙ্ক কালার অপশনে পাওয়া যাচ্ছে।

জানিয়ে রাখি, উপরের দুই ফোনেই অ্যামোলেড ডিসপ্লে আছে। ফোনগুলি 144 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 6,500 নিট পিক ব্রাইটনেস (Pro-তে 1400 নিট) সাপোর্ট করে। Realme 16 Pro+ 5G রান করে Snapdragon 7 Gen 4 প্রসেসরে, যেখানে Realme 16 Pro+ 5G মডেলে Dimensity 7300 Max চিপসেট ব্যবহার করা হয়েছে। রিয়েলমি তিনটি মেজর Android আপগ্রেড ও চার বছর সিকিউরিটি আপডেট প্রদান করার কথা জানিয়েছে।

রিয়েলমি 16 প্রো+ 5G ট্রিপল ব্যাক ক্যামেরা পেয়েছে — 200 মেগাপিক্সেল OIS ক্যামেরা + 3.5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স + 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা। রিয়েলমি 16 প্রো 5G-এর পিছনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা আছে। উভয় ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Unique design
  • Bright AMOLED display
  • Great Battery Life
  • Decent performance
  • Good camera performance
  • Bad
  • UI is still bloat-heavy
  • The speakers could have been better
 
KEY SPECS
Display 6.80-inch
Processor Qualcomm Snapdragon 7 Gen 4
Front Camera 50-megapixel
Rear Camera 200-megapixel + 50-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 128GB, 256GB, 512GB
Battery Capacity 7,000mAh
OS Android 16
Resolution 1,280x2,800 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium Design
  • Bright AMOLED display
  • Great Battery Life
  • Decent performance
  • Bad
  • No Telephoto lens
  • Bloatware heavy
 
KEY SPECS
Display 6.75-inch
Processor MediaTek Dimensity 7300 Max
Front Camera 50-megapixel
Rear Camera 200-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 128GB, 256GB
Battery Capacity 7,000mAh
OS Android 16
Resolution 1,272x2,772 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Artemis II: ফ্রিজ নেই, মহাকাশে রান্নাও হবে না, তাও 189 রকমের খাবার, চাঁদে সফরের মেনু চমকে দেবে
  2. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  3. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  4. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  5. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  6. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  7. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  8. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  9. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  10. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.