Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 29 এপ্রিল 2026 16:28 IST
হাইলাইট
  • Realme 16x 5G তিনটি স্টোরেজ কনফিগারেশনে বিক্রি হবে
  • এটি এন্ডুরেন্স ব্রাউন ও গ্লোরি হোয়াইট কালার অপশনে আসতে পারে
  • স্মার্টফোনটি Realme 15x 5G-এর উত্তরসূরী হবে

Realme 16x 5G is expected to succeed the Realme 15x 5G

Realme 16 সিরিজের অধীনে এখনও আরও ফোন আসা বাকি। Realme 16 Pro 5G এবং Realme 16 Pro+ 5G জানুয়ারিতে লঞ্চ হয়েছিল। Realme 16 5G এপ্রিলের শুরুর দিকে ভারতে এসেছে। রিয়েলমির এই লাইনআপে শীঘ্রই চতুর্থ মডেল যুক্ত হতে চলেছে। এটি Realme 16x 5G নামে ভারতে বিক্রি হবে। রিয়েলমি এখনও বিষয়টি নিয়ে কিছু ঘোষণা করেনি। তবে একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, আপকামিং ফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং দুটি কালার অপশনে উপলব্ধ হবে। Realme 16x 5G গত বছরের Realme 15x 5G-এর উত্তরসূরী হিসেবে আসছে, যা 144 হার্টজ ডিসপ্লে ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার মতো ফিচার অফার করে।

Realme 16x 5G-এর স্টোরেজ ও কালার অপশন ফাঁস

টেক ব্লগার অভিষেক যাদবের X পোস্ট থেকে জানা গিয়েছে, RMX5270 মডেল নম্বরের সাথে Realme 16x 5G তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে পারে। যদিও লঞ্চের তারিখ এখনও জানা যায়নি, তাঁর দাবি ডিভাইসটি রিলিজ হতে আর বেশি দিন নেই। এটি এন্ডুরেন্স ব্রাউন এবং গ্লোরি হোয়াইট কালার অপশনে আসতে পারে। ডিভাইস তিনটি স্টোরেজ এবং র‍্যাম কনফিগারেশনে বিক্রি হবে।

রিপোর্ট অনুসারে, রিয়েলমি 16এক্স 5G পাওয়া যাবে 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, ও 6 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনে। গত বছর পয়লা অক্টোবর লঞ্চ হওয়ার সময় Realme 15x 5G-এর দাম 16,999 টাকা থেকে শুরু হয়েছিল। উত্তরসূরী Realme 16x 5G মডেলের দাম 20,000 টাকার মধ্যে থাকবে বলে আশা করা যায়।

প্রসঙ্গত, Realme 15x 5G-এর বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। লঞ্চের সময় 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম ছিল যথাক্রমে 17,999 টাকা এবং 19,999 টাকা। এটি অ্যাকুয়া ব্লু, মেরিন ব্লু, ও মেরুন রেড কালার অপশনে উপলব্ধ।

স্পেসিফিকেশনের কথা বললে, রিয়েলমির এই ফোনে 6.8 ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যা 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 1,200 নিট পিক ব্রাইটনেস অফার করে। এটি Dimensity 6300 চিপসেট দ্বারা চালিত। এতে থাকা 7,000mAh সিলিকন কার্বন ব্যাটারি 60W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট করে।

Advertisement

রিয়েলমির এই ফোনের পিছনে 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা রয়েছে। সামনে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। ফোনটিতে AI এডিট জেনি, AI আলট্রা ক্ল্যারিটি 2.0, AI ল্যান্ডস্কেপ, এবং AI মোশন ডিব্লারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ক্যামেরা ও এডিটিং ফিচার্স আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: realme 16x, Realme
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.