Flipkart এ ঠিকানা পেল Realme 2 Pro, থাকবে 8GB RAM

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 22 সেপ্টেম্বর 2018 14:46 IST
হাইলাইট
  • 27 সেপ্টেম্বর লঞ্চ হবে Realme 2 Pro
  • এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 660 চিপসেট আর 8GB RAM
  • এ Realme 2 Pro ফোনকে Oppo RMX1807 নামে দেখা গিয়েছে

Realme 2 Pro ফোনের ভিতরে থাকবে Snapdragon 660 চিপসেট আর 8GB RAM।

 

27 সেপ্টেম্বর লঞ্চ হবে Realme 2 Pro। লঞ্চের আগেই এই ফোনের একাধিক ফিচার ইতিমধ্যেই ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে। এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 660 চিপসেট। Realme 2 ফোনে রয়েছে Snapdragon 450 চিপসেট। সম্প্রতি Geekbench লিস্টিং এ দেখা গিয়েছে Realme 2 Proফোনের ভিতরে 8GB RAM থাকবে। প্রসঙ্গত টপ ভেরিয়েন্ট Realme 2 ফোনে 4GB RAM রয়েছে।

Geekbench লিস্টিং এ Realme 2 Pro ফোনকে Oppo RMX1807 নামে দেখা গিয়েছে। এটাই আগামী ফোনের ছদ্মনাম। এই লিস্টিং এ আরও দেখা গিয়েছে Realme 2 Pro ফোনের ভিতরে থাকবে Snapdragon 660 চিপসেট, 8GB RAM আর Android 8.1.0 Oreo অপারেটিং সিস্টেম।

এই বেঞ্চমার্ক ওয়েবসাইটে Realme 2 ও Realme 2 Pro ফোনের বেঞ্জমার্ক স্কোরে অনেকটা তফাৎ দেখা গিয়েছে। এর মূল কারন অবশ্যই Realme 2 Pro ফোনের Snapdragon 660 চিপসেট আর 8GB RAM। প্রসঙ্গত Realme 2 ফোনে রয়েছে 4GB RAM আর Snapdragon 425 চিপসেট।

সম্প্রতি এক ভিডিওতে দেখা গিয়েছে Realme 2 Pro ফোনে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে থাকবে। এছাড়াও ফোনের পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। গ্লসি ও ম্যাট ব্যাক অপশানে বাজারে আসবে পরবর্তী Realme স্মার্টফোন। এছাড়াও থাকবে 3.5 মিমি হেডফোন জ্যাক আর USB পোর্ট।

Advertisement

Flipkart এ Realme 2 Pro টিজার
ভহবি সৌজন্যে: Flipkart

গত মাসে 8,990 টাকায় লঞ্চ হয়েছে Realme 2। ডুয়াল সিম Realme 2 তে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Realme 2 তে রয়েছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। Realme 2 এর ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। Realme 2 এর ভিতরে থাকবে একটি Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ। microSD কার্ডের মাধ্যমে Realme 2 ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

Advertisement

Realme 2 ফোনের পিছনে একটি ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে। এই ক্যামেরায় একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আর একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। সেলফি তোলার জন্য Realme 2 তে থাকবে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Realme 2 তে থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/GLONASS, OTG, FM রেডিও, একটি microUSB 2.0 পোর্ট আর একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। Realme 2 তে রয়েছে একটি 4230 mAh ব্যাটারি। এর সাথেই ফোনের পিছনে থাকবে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.