আজ ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Realme 5 Pro, কখন শুরু বিক্রি?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 11 সেপ্টেম্বর 2019 09:51 IST
হাইলাইট
  • Realme 5 Pro ফোনে Snapdragon 712 চিপসেট থাকছে
  • ফাস্ট চার্জিং সহ থাকছে 4,035mAh ব্যাটারি
  • ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে

Realme 5 Pro ফোনের ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল সেন্সর

অগাস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল Realme 5 Pro। বুধবার দুপুর 12 টায় ফ্ল্যাশ সেলে এই স্মার্টফোন পাওয়া যাবে। Realme 5 Pro এর পিছনে রয়েছে চারটি ক্যামেরা আর 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে Qualcomm Snapdragon 712 চিপসেট আর 8GB RAM। Realme 5 Pro এর সাথেই ভারতে লঞ্চ হয়েছিল Realme 5।

Realme 5 Pro এর দাম

Realme 5 Pro এর দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 64GB স্টোরেজে Realme 5 Pro কেনার খরচ 14,999 টাকা। টপ ভেরিয়েন্টে 8GB RAM + 128GB স্টোরেজে Realme 5 Pro এর দাম 16,999 টাকা। আজ দুপুর 12 টায় Flipkart আর Realme.com থেকে বিক্রি শুরু হবে Realme 5 Pro।

Realme 5 Pro স্পেসিফিকেশন

Realme 5 Pro ফোনে থাকছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 712  চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। ফোনের ডিসপ্লের উপরে থাকছে Gorrilla Glass এর সুরক্ষা।

ছবি তোলার জন্য Realme 5 Pro ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Realme 5 Pro ফোনে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0,  GPS/ A-GPS আর 3.5 মিমি অডিও জ্যাক থাকছে। ফোনের ভিতরে থাকছে একটি 4,035mAh ব্যাটারি আর VOOC 3.0 ফাস্ট চার্জিং। এই ফোনের ওজন 184 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks good, easy to handle
  • Strong overall performance
  • Impressive photo quality in daylight
  • Very fast charging
  • Bad
  • Average battery life
  • Camera app UI needs improvement
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 712
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4035mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Artemis II: ফ্রিজ নেই, মহাকাশে রান্নাও হবে না, তাও 189 রকমের খাবার, চাঁদে সফরের মেনু চমকে দেবে
  2. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  3. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  4. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  5. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  6. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  7. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  8. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  9. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  10. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.