চারটি রিয়ার ক্যামেরা সহ 20 অগাস্ট লঞ্চ হবে Realme 5 সিরিজ

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 12 অগাস্ট 2019 12:35 IST
হাইলাইট
  • 20 অগাস্ট ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করবে Realme
  • এই ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা
  • Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন

20 অগাস্ট পরবর্তী স্মার্টফোন লঞ্চ করবে Realme

Photo Credit: Flipkart

20 অগাস্ট ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করবে Realme। শুধুমাত্র Flipkart থেকে নতুন এই স্মার্টফোন পাওয়া যাবে। ইতিমধ্যেই Realme 5 সিরিজের টিজার প্রকাশ করেছে ইকমার্স কোম্পানিটি। গত সপ্তাহে কোম্পানি জানিয়েছিল শিঘ্রই 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করবে Realme। এই ক্যামেরায় থাকবে Samsung ISOCELL Bright GW1 সেন্সর। দীপাবলীর আগেই ভারতে 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করার কথা জানিয়েছিল চিনের কোম্পানিটি।

Flipkart এ প্রকাশিত টিজারে জানানো হয়েছে 20 অগাস্ট পরবর্তী স্মার্টফোন লঞ্চ করবে Realme। ঐ দিন ভারতীয় সময় দুপুর 12 টা 30 মিনিটে লঞ্চ ইভেন্ট শুরু হবে।

Advertisement

এই ফোনে পিছনে চারটি ক্যামেরার সাথেই থাকবে এলইডি ফ্ল্যাশ। এই প্রথম কোন Realme ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা যাবে। এর আগে সব Realme ফোনের পিছনে সর্বোচ্চ দুটি ক্যামেরা ব্যবহার হয়েছিল।

সম্প্রতি 64 মেগাপিক্সেল ক্যামেরা সহ স্মার্টফোন লঞ্চ করার ঘোষনা করেছিল Realme। এই ফোনে থাকবে একটি Samsung ISOCELL Bright GW1 সেন্সর। কোম্পানি জানিয়েছিল 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথেই আরও তিনটি সেন্সর থাকবে এই ক্যামেরায়। একই সেন্সর ব্যবহার করে স্মার্টফোন লঞ্চ করতে চলেছে  Samsung ও Xiaomi।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme 5 series, Realme India, Realme
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  2. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  3. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  4. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  5. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
  6. Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
  7. Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
  8. Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
  9. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.