Realme C81 কম দামে ভারতে আসছে, থাকতে পারে 6,300mAh ব্যাটারি ও বড় ডিসপ্লে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 18 এপ্রিল 2026 19:07 IST
হাইলাইট
  • Realme C81 হল সংস্থার নতুন বাজেট স্মার্টফোন
  • এটি দুইটি মেমোরি ও কালার অপশনে লঞ্চ হতে পারে
  • ফোনটি Realme Note 80-এর রিব্র্যান্ডেড ভার্সন হওয়ার সম্ভাবনা

Realme C81 could be a rebranded version of the Realme Note 80

Photo Credit: Realme

Realme C81 শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে। সংস্থার C সিরিজের অধীনে সাধারণত বাজেট স্মার্টফোন বাজারে আসে। আসন্ন মডেলের ক্ষেত্রেও তার ব্যতীক্রম হচ্ছে না। রিয়েলমি এখনও ফোনের লঞ্চের তারিখ ঘোষণা করেনি। তবে একটি রিপোর্ট থেকে Realme C81-এর স্টোরেজ, র‍্যাম, এবং কালার অপশন ফাঁস হয়েছে। এটি সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া Realme C83 5G, Realme P4 Lite 5G বা Narzo 100 Lite 5G-এর থেকেও সস্তায় বিক্রি হতে পারে বলে আশা করা হচ্ছে। এতে 6,300 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, IP54 জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, 3.5 মিমি অডিও জ্যাক, ও মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স ফিচার থাকতে পারে।

Realme C81 র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন

91মোবাইলসের প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, Realme C81-এর মডেল নম্বর হল RMX5388। এই হ্যান্ডসেটের বেস মডেলে 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ থাকতে পারে। টপ ভ্যারিয়েন্ট 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের সাথে আসবে। ফোনটি গ্লেসিয়ার ব্লু (নীল) এবং স্টর্ম ব্ল্যাক (কালো) কালার অপশনে উপলব্ধ হবে।

উল্লেখযোগ্য বিষয় হল, Realme C81-এর মডেল নম্বর Realme Note 80-এর সাথে মিলে যাচ্ছে, যা গত মাসে ইন্দোনেশিয়াতে লঞ্চ হয়েছে। বিষয়টি ইঙ্গিত করছে যে, এটি Note 80-এর রিব্র্যান্ডেড ভার্সন হওয়ার সম্ভাবনা, যা ভারতীয় বাজারের জন্য আলাদাভাবে আনছে সংস্থা। Realme C81 নতুন ফোন হলেও, ভিতরের হার্ডওয়্যার এবং ফিচার Note 80-এর মতো হতে পারে।

প্রসঙ্গত, রিয়েলমি নোট 80-এর দাম ইন্দোনেশিয়াতে 16,99,000 IDR থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় প্রায় 9,000 টাকা। এই ফোনের সামনে 6.74 ইঞ্চি LCD ডিসপ্লে আছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট, 563 নিট পিক ব্রাইটনেস, HD+ রেজোলিউশন, এবং180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে।

রিয়েলমির এই ফোনে Unisoc T7250 প্রসেসর ব্যবহার হয়েছে। এটি 4G চিপসেট হওয়ার কারণে 5G নেটওয়ার্ক সাপোর্ট করে না।ডিভাইসে 15W ফাস্ট চার্জিং সহ 6,300mAh ব্যাটারি রয়েছে। কোম্পানি। কোম্পানি দাবি করেছিল, দীর্ঘ 4 বছর ব্যবহার করার পরেও ব্যাটারির স্বাস্থ্য 80 শতাংশ বজায় থাকবে।

ফটোগ্রাফির জন্য, Realme Note 80 স্মার্টফোনের সামনে অটোফোকাস ও f/2.0 অ্যাপারচারের সাথে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। পিছনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা (f/2.2) বর্তমান। অর্থাৎ ক্যামেরা থেকে বেশি প্রত্যাশা না করাই ভাল। তবে ব্যাক ক্যামেরা পোট্রেট মোড, নাইট মোড, ডুয়াল-ভিউ ভিডিও, এবং Panorama-এর মতো মোড অফার করে।

 
KEY SPECS
Display 6.74-inch
Processor Unisoc T7250
Front Camera 5-megapixel
Rear Camera 8-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 6300mAh
OS Android 15
Resolution 720x1600 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme C81 কম দামে ভারতে আসছে, থাকতে পারে 6,300mAh ব্যাটারি ও বড় ডিসপ্লে
  2. মোবাইল ফটোগ্রাফির সংজ্ঞা বদলে দেবে Vivo X300 FE, ক্যামেরার সাথে লাগানো যাবে লেন্স
  3. AI-এর দাপটে চাকরি বাজারে ধস, 73 হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ে বাড়ছে আতঙ্ক, কাজ হারাবে আরও
  4. Oppo Find X9s Pro ডুয়াল 200MP ক্যামেরা, 7025mAh ব্যাটারি, ও 80W ফাস্ট চার্জের সাথে লঞ্চ হতে পারে
  5. Vivo Y600 Pro: আসছে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারির ফোন, ফার্স্ট লুক প্রকাশ্যে
  6. Motorola সবচেয়ে সস্তায় 50MP সেলফি ক্যামেরা, 125W ফাস্ট চার্জিং, ও 512GB স্টোরেজের ফোন দিচ্ছে, দাম কত
  7. Vivo ভারতে দুই দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল, ক্যামেরা DSLR-এর মতো ছবি তুলবে
  8. 10,000 টাকা ছাড়ে মিলছে OnePlus-এর 6,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, ও 50MP ট্রিপল ক্যামেরার ফোন
  9. GPT Rosalind: রোগ সারবে দ্রুত, ওষুধ আবিষ্কারে সাহায্য করতে অত্যাধুনিক AI মডেল আনল OpenAI
  10. Oppo Find X10 ডুয়াল 200MP ক্যামেরা, বিশাল 8000mAh ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.