Realme C81 ভারতে 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ ও 4 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ অপশনে লঞ্চ হতে পারে।
Photo Credit: Realme
Realme C81 could be a rebranded version of the Realme Note 80
Realme C81 শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে। সংস্থার C সিরিজের অধীনে সাধারণত বাজেট স্মার্টফোন বাজারে আসে। আসন্ন মডেলের ক্ষেত্রেও তার ব্যতীক্রম হচ্ছে না। রিয়েলমি এখনও ফোনের লঞ্চের তারিখ ঘোষণা করেনি। তবে একটি রিপোর্ট থেকে Realme C81-এর স্টোরেজ, র্যাম, এবং কালার অপশন ফাঁস হয়েছে। এটি সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া Realme C83 5G, Realme P4 Lite 5G বা Narzo 100 Lite 5G-এর থেকেও সস্তায় বিক্রি হতে পারে বলে আশা করা হচ্ছে। এতে 6,300 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, IP54 জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, 3.5 মিমি অডিও জ্যাক, ও মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স ফিচার থাকতে পারে।
91মোবাইলসের প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, Realme C81-এর মডেল নম্বর হল RMX5388। এই হ্যান্ডসেটের বেস মডেলে 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ থাকতে পারে। টপ ভ্যারিয়েন্ট 4 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের সাথে আসবে। ফোনটি গ্লেসিয়ার ব্লু (নীল) এবং স্টর্ম ব্ল্যাক (কালো) কালার অপশনে উপলব্ধ হবে।
উল্লেখযোগ্য বিষয় হল, Realme C81-এর মডেল নম্বর Realme Note 80-এর সাথে মিলে যাচ্ছে, যা গত মাসে ইন্দোনেশিয়াতে লঞ্চ হয়েছে। বিষয়টি ইঙ্গিত করছে যে, এটি Note 80-এর রিব্র্যান্ডেড ভার্সন হওয়ার সম্ভাবনা, যা ভারতীয় বাজারের জন্য আলাদাভাবে আনছে সংস্থা। Realme C81 নতুন ফোন হলেও, ভিতরের হার্ডওয়্যার এবং ফিচার Note 80-এর মতো হতে পারে।
প্রসঙ্গত, রিয়েলমি নোট 80-এর দাম ইন্দোনেশিয়াতে 16,99,000 IDR থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় প্রায় 9,000 টাকা। এই ফোনের সামনে 6.74 ইঞ্চি LCD ডিসপ্লে আছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট, 563 নিট পিক ব্রাইটনেস, HD+ রেজোলিউশন, এবং180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে।
রিয়েলমির এই ফোনে Unisoc T7250 প্রসেসর ব্যবহার হয়েছে। এটি 4G চিপসেট হওয়ার কারণে 5G নেটওয়ার্ক সাপোর্ট করে না।ডিভাইসে 15W ফাস্ট চার্জিং সহ 6,300mAh ব্যাটারি রয়েছে। কোম্পানি। কোম্পানি দাবি করেছিল, দীর্ঘ 4 বছর ব্যবহার করার পরেও ব্যাটারির স্বাস্থ্য 80 শতাংশ বজায় থাকবে।
ফটোগ্রাফির জন্য, Realme Note 80 স্মার্টফোনের সামনে অটোফোকাস ও f/2.0 অ্যাপারচারের সাথে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। পিছনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা (f/2.2) বর্তমান। অর্থাৎ ক্যামেরা থেকে বেশি প্রত্যাশা না করাই ভাল। তবে ব্যাক ক্যামেরা পোট্রেট মোড, নাইট মোড, ডুয়াল-ভিউ ভিডিও, এবং Panorama-এর মতো মোড অফার করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999