Realme GT 8 Pro আজ ভারতে লঞ্চ হচ্ছে, 200MP ক্যামেরা, 7,000mAh ব্যাটারি সহ অনবদ্য ফিচার্স, দাম কত হবে?

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 20 নভেম্বর 2025 06:27 IST
হাইলাইট
  • Realme GT 8 Pro চলবে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে
  • স্মার্টফোনটি 144 হার্টজ AMOLED ডিসপ্লের সঙ্গে আসছে
  • Realme GT 8 Pro ফোনে 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে

Realme GT 8 Pro is launching today in India with a 200-megapixel camera

Photo Credit: Realme

Realme GT 8 Pro অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বৃস্পতিবার, নভেম্বর 20, দুপুর 12টার সময় ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হচ্ছে। এটি রিয়েলমির ইতিহাসে সবথেকে শক্তিশালী ফোন তো বটেই, পাশাপাশি এটি তাদের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত স্মার্টফোন। আবার এটাই প্রথম মোবাইল ফোন যেখানে Ricoh GR-এর সহযোগিতায় তৈরি ক্যামেরা সিস্টেম ব্যবহার করা হয়েছে। আজ Realme GT 8 Pro Dream Edition মডেলটিও লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে, যা রিয়েলমি ও লাক্সারি গাড়ি নির্মাতা অ্যাস্টন মার্টিনের ফর্মুলা ওয়ান টিম যৌথ উদ্যোগে তৈরি করেছে। ফোনটি অ্যাস্টন মার্টিনের সিগনেচার সবুজ রঙ এবং ব্যাক প্যানেলের মাঝখানে বিখ্যাত টু-উইং বা দুই ডানার লোগো দিয়ে সজ্জিত।

Realme GT 8 Pro চীনে অক্টোবরে লঞ্চ হয়েছিল। এর ভারতীয় ভার্সনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, Hyper Vision+ AI চিপ, 7,000mAh ব্যাটারি, 120W ফাস্ট চার্জিং সাপোর্ট, 200 মেগাপিক্সেল ক্যামেরা, 144 হার্টজ রিফ্রেশ রেট, 7,000 নিট পিক ব্রাইটনেস, 2K রেজোলিউশন ডিসপ্লে, ও Android 17-নির্ভর Realme UI 7.0 থাকার কথা নিশ্চিত করা হয়েছে। চলুন ফোনটির অন্যান্য সম্ভাব্য বৈশিষ্ট্যগুলি দেখে নেওয়া যাক।

Advertisement

Realme GT 8 Pro স্পেসিফিকেশন ও ফিচার্স

Realme GT 8 Pro চীনে BOE কোম্পানির তৈরি 6.79 ইঞ্চি LTPO AMOLED LTPO ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়েছে, যা DC ডিমিং, HDR10+, এবং ডলবি ভিশন সাপোর্ট করে। ব্রাইটনেস মাত্র 1 নিটেও নামানো যাবে। ফলে রাতে বা অন্ধকার ঘরে ফোন ব্যবহার করলে চোখে অতিরিক্ত চাপ পড়বে না। স্ক্রিনের নিচে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। এছাড়াও, স্ক্রিনে বিশেষ আই প্রোটেকশন মোড আছে। ফোনটি Android 16 ভার্সনে রান করবে ও চারটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে।

রিয়েলজি জিটি 8 প্রো 3 ন্যানোমিটার প্রসেসে নির্মিত ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর দ্বারা চালিত। এটি বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত মোবাইল প্রসেসর। ফোনটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম ও সর্বোচ্চ 1 টিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। তবে ভারতে 512 জিবি পর্যন্ত স্টোরেজ উপলব্ধ হবে বলে মনে করা হচ্ছে। এই হ্যান্ডসেটে 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।

Realme GT 8 Pro বিশ্বের প্রথম মডিউলার ক্যামেরা আইল্যান্ডযুক্ত ফোন। অর্থাৎ, আপনি ক্যামেরা কভার খুলে ফোনের লুকস নিজের ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবেন। ফোনটির সাথে গোল, চৌকো, ও রোবটের মুখের মতো দেখতে ক্যামেরা ডেকো পাওয়া যাবে। প্রতিটি মডিউলে আলাদা ডিজাইন ও ইউনিক কালার কনট্রাস্ট থাকবে।

Advertisement

রিয়েলমির এই ফোনে f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, f/2.6 অ্যাপারচার, 3x অপটিক্যাল জুম, ও 120x হাইব্রিড জুম সহ একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 116 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরা 30fps-এ ডলবি ভিশন ফরম্যাটে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। হ্যান্ডসেটটির সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।

Realme GT 8 Pro দাম

সম্প্রতি ভারতে তিনটি ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হয়েছে। OnePlus 15 এর দাম ভারতে 72,999 টাকা থেকে শুরু হচ্ছে। যেখানে Oppo Find X9 ও Find X9 Pro এর দাম যথাক্রমে 74,999 টাকা ও 1,09,999 টাকা। Realme GT 8 Pro এই ফোনগুলির তুলনায় কম না বেশি দামে আসবে, সেটাই এখন দেখার বিষয়। ডিভাইসটি 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ কনফিগারেশনে বিক্রি হতে পারে। আরবান ব্লু ও ডেয়ারি হোয়াইট কালার অপশনে আসার কথা আগেই নিশ্চিত করেছে কোম্পানি। দাম জানার জন্য আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.