Realme GT 9 Pro: DSLR-কে টেক্কা দিতে প্রথমবার ডুয়াল 200MP ক্যামেরার ফোন আনছে রিয়েলমি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 26 ফেব্রুয়ারি 2026 12:54 IST
হাইলাইট
  • স্মার্টফোনে আসছে 200 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরার ট্রেন্ড
  • Realme GT 9 Pro মডেলে জোড়া 200MP ক্যামেরা থাকতে পারে
  • বেস Realme GT 9 একটি 200MP ক্যামেরা নিয়ে আসবে

Realme GT 8 Pro features a 200-megapixel periscope telephoto camera

Photo Credit: Realme

200 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা স্মার্টফোনে নতুন ট্রেন্ড হতে চলেছে। মোবাইল ফোনের ক্যামেরা কোয়ালিটি DSLR স্তরে নিয়ে যাওয়ার লক্ষ্যে ইতিমধ্যেই কাজ শুরু করেছে নির্মাতারা। শোনা যাচ্ছে, রিয়েলমি জোড়া 200 মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত ফোন আনতে পারে। Realme GT 9 Pro মডেলে এই বৈশিষ্ট্য থাকতে পারে। আর বেস Realme GT 9 একটি 200 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসতে পারে। পূর্বসূরি Realme GT 8 সিরিজ গত বছর অক্টোবরে চীনে লঞ্চ হয়েছিল। GT 8 Pro সংস্থার প্রথম 200MP ক্যামেরা যুক্ত ফোন ছিল। বেস GT 8 পেয়েছিল 50 মেগাপিক্সেল ক্যামেরা।

Realme GT 9 Pro ডুয়াল 200MP ক্যামেরার সাথে আসতে পারে

চীনা টেক ব্লগার স্মার্ট পিকাচুর তরফে প্রকাশিত তথ্য অনুসারে, রিয়েলমি জিটি 9 সিরিজ চলতি বছর ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে আসবে। গত বছর ক্যামেরা টিউনিংয়ের জন্য জাপানের Ricoh-এর সাথে হাত মিলিয়েছিল কোম্পানি। প্রথমবার স্মার্টফোনে দেখা গিয়েছিল Ricoh GR ইমেজিং সিস্টেম। সূত্রের তরফে দাবি করা হয়েছে, কোম্পানি কো-ব্র্যান্ডেড ফটোগ্রাফির দিকে বিশেষ নজর দিচ্ছে।

Advertisement

বেস Realme GT 9 একটি এবং Realme GT 9 Pro একজোড়া 200 মেগাপিক্সেল ক্যামেরা পাবে। মূলত প্রো ভ্যারিয়েন্ট থেকে আলাদা করতে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। ডুয়াল 200এমপি সেন্সরের হাত ধরে 2026 সালে এক নতুন ট্রেন্সের সূচনা হতে চলেছে। জল্পনা চলছে, Oppo Find X9s একটি 200 মেগাপিক্সেল Samsung HP5 মেইন ক্যামেরা এবং একটি 200 মেগাপিক্সেল HP5 পেরিস্কোপ টেলিফটো লেন্সের সাথে আসতে পারে।

এছাড়াও, Oppo Find X10, Vivo X300 Ultra, এবং Xiaomi 18 Pro ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করতে পারে। তবে রিয়েলমি, শাওমি, ভিভো, কিংবা ওপ্পো এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি। প্রসঙ্গত, Realme GT 8 Pro মডেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 120x হাইব্রিড জুম সহ 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

অন্য দিকে, বেস GT 8 মডেলে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 3x অপটিক্যাল জুম সহ একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। ফোনগুলি মডিউলার ক্যামেরা আইল্যান্ডের সাথে এসেছে। ক্যামেরার কভার খুলে গোল, চৌকো, ও রোবটের মুখের মতো দেখতে ক্যামেরা ডেকো লাগিয়ে ডিজাইন বদলে ফেলা যাবে। প্রতিটি ক্যামেরা মডিউলে ইউনিক স্টাইলিং আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.