সস্তায় 6,000mAh ব্যাটারির সঙ্গে ভারতে আসছে Realme P3 Lite 5G, ফিচার্স মন জিতবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 10 সেপ্টেম্বর 2025 20:17 IST
হাইলাইট
  • Realme P3 Lite 5G-এর দাম 10,000 টাকা থেকে শুরু হতে পারে
  • এটি 6,000mAh ব্যাটারির সবথেকে পাতলা ফোন হওয়ার দাবি করা হচ্ছে
  • Realme P3 Lite 5G তিনটি রঙে উপলব্ধ হবে

Realme P3 Lite 5G-এর ব্যাক ক্যামেরা 32 মেগাপিক্সেলের

Photo Credit: Realme

Realme P3 Lite 5G আগামী সপ্তাহে ভারতে আসছে। আজ সংস্থার তরফে লঞ্চের তারিখ, স্পেসিফিকেশন, এবং ডিজাইন প্রকাশ করা হয়েছে। বর্তমানে বড় ব্যাটারি অথচ স্লিম ডিজাইনের স্মার্টফোন তৈরির দিকে ঝুঁকছে নির্মাতারা। রিয়েলমির নতুন মডেলটি 6,000 এমএএইচ ব্যাটারির সবথেকে পাতলা ফোন বলে দাবি করা হয়েছে। এছাড়াও, এটি MediaTek Dimensity 6300 প্রসেসর, 45W ফাস্ট চার্জিং Android 15 অপারেটিং সিস্টেম, রিভার্স চার্জিং সাপোর্ট, জল ও ধুলো প্রতিরোধী IP64 রেটিং, ও একাধিক AI ফিচার্সের সঙ্গে আসছে। Realme P3 Lite 5G-এর দাম ভারতে 10,000 টাকা থেকে শুরু হবে।

Realme P3 Lite 5G ভারতে লঞ্চের তারিখ

Realme P3 Lite 5G ভারতে সেপ্টেম্বর 13 আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সংস্থাটি তাদের ওয়েবসাইটে ফোনটিকে মিডনাইট লিলি, পার্পেল ব্লসম, ও লিলি হোয়াইট রঙের সাথে তালিকাভুক্ত করেছে।হ্যান্ডসেট 6 জিবি পর্যন্ত র‍্যাম ও 128 জিবি পর্যন্ত স্টোরেজ  অপশনে উপলব্ধ হবে বলে নিশ্চিত করা হয়েছে।

Realme P3 Lite 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

রিয়েলমি পি3 লাইট 5G-এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর বৈশিষ্ট্যগুলির মধ্যে Google Gemini ও AI স্মার্ট লুপ সহ আরও এআই টুল থাকতে পারে। এটি ধুলো এবং জল প্রতিরোধের পাশাপাশি মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স সার্টিফিকেশনের সঙ্গে আসছে। ফোনটিতে একটি হেডফোন জ্যাক রয়েছে। সামনে একটি 6.67 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। প্যানেলটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 625 নিট পিক ব্রাইটনেস, ও 720x1,604 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে।

Realme P3 Lite 5G-তে 6 ন্যানোমিটার প্রসেসে নির্মিত অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট ব্যবহার হয়েছে যা 6 জিবি পর্যন্ত র‍্যাম ও সর্বোচ্চ 128 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। আবার 12 জিবি ডাইনামিক (ভার্চুয়াল) র‍্যাম পাওয়া যাবে। Android 15 নির্ভর Realme UI 6.0 কাস্টম সফটওয়্যারে রান করবে আসন্ন হ্যান্ডসেটটি।

রিয়েলমির রেনওয়াটার স্মার্ট টাচ ফিচারের সাহায্যে ভেজা হাতে বা জলের ফোঁটা লেগে থাকা অবস্থাতেও মসৃণভাবে ফোন ব্যবহার করা যায়। অর্থাৎ, স্ক্রিন ভিজে গেলেও টাচ ঠিকভাবে কাজ করবে। ছবি। ছবি এবং ভিডিও তোলার জন্য, Realme P3 Lite 5G একটি 32-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও 8 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অফার করছে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য এতে IP64 রেটিং রয়েছে।

Realme P3 Lite 5G ফোনটিতে 6,000mAh ব্যাটারি থাকবে বলে নিশ্চিত করা হয়েছে, যা 45W ফাস্ট চার্জিং এবং 5W রিভার্স চার্জিং সাপোর্ট করবে। একবার চার্জ করলে ব্যাটারিটি 54.1 ঘন্টা পর্যন্ত কথা বলার সময় এবং 833 ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম প্রদান করবে বলে দাবি করা হয়েছে। রিয়েলমির দাবি, 7.94 মিমি থিকনেস সহ নতুন মডেলটি 6,000mAh ব্যাটারিযুক্ত সবচেয়ে পাতলা স্মার্টফোন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. চাইনিজ ব্র্যান্ডদের টেক্কা দিতে Sony লঞ্চ করবে দুই নতুন Xperia স্মার্টফোন, দেখা গেল IMEI ডেটাবেসে
  2. iQOO 15 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 24GB র‍্যাম, 100W ফাস্ট চার্জিং, 144Hz ডিসপ্লে-সহ দুর্ধর্ষ ফিচার্স
  3. Airtel সুখবর শোনালো, আনলিমিটেড 4G ও 5G ডেটা এবার 28 দিনের রিচার্জ প্ল্যানে
  4. 3,000 টাকা ছাড়ে 200MP ক্যামেরার Redmi Note 15 Pro 5G সিরিজের সেল শুরু হল
  5. 8849 Tank X: এমন ফোন বিশ্বে প্রথম, ইন-বিল্ট প্রজেক্টর, 17600mAh ব্যাটারি, নাইট ভিশন ক্যামেরা, কী নেই!
  6. Nothing Phone 4a সিরিজ আসছে মার্চে, লঞ্চের তারিখ ফাঁস হল, থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর
  7. Redmi K90 Ultra এর ফিচার্সে বড় চমক, থাকতে পারে 8500mAh ব্যাটারি, কুলিং ফ্যান, 100W ফাস্ট চার্জিং
  8. 2 বছর ওয়ারেন্টি ও 5000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সাথে দুর্ধর্ষ ক্যামেরার Vivo X200T ফোনের সেল শুরু হল
  9. 50MP ট্রিপল ক্যামেরা ও দুর্দান্ত ফিচার্সের Nothing স্মার্টফোনে মিলছে লোভনীয় ছাড়, কিনবেন নাকি
  10. iQOO 15R ভারতের সবচেয়ে পাতলা 7600mAh ব্যাটারি ফোন হতে চলেছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.