Realme P4 Power 5G দেশের সবথেকে বড় 10,001mAh ব্যাটারির সাথে লঞ্চ হল, ফুল চার্জে 39 দিন চলবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 29 জানুয়ারী 2026 15:03 IST
হাইলাইট
  • Realme P4 Power 5G ভারতের প্রথম 10,001 ব্যাটারি যুক্ত স্মার্টফোন
  • ফোনে IP66 + IP68 + IP69 জল এবং ধুলোরোধী রেটিং আছে
  • Realme P4 Power 5G রান করে Dimensity 7400 Ultra প্রসেসরে

Realme P4 Power 5G comes with India's biggest 10,001mAh battery

Photo Credit: Realme

Realme P4 Power 5G আজ ভারতের সবথেকে বড় ব্যাটারির সাথে লঞ্চ হয়েছে। এটি দেশের প্রথম 10,001mAh ব্যাটারি যুক্ত স্মার্টফোন। জনপ্রিয় সংস্থাগুলোর মধ্যে  রিয়েলমি প্রথম 10,000mAh+ ব্যাটারি দিয়ে মোবাইল ফোন বাজারে এনেছে। সংস্থা দাবি করছে, একবার চার্জ দিলে ফোনটি 39 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই থাকবে। তবে শুধু ব্যাটারি নয়, নতুন ফোনের ডিজাইন ও ফিচার্সও চমকে ভরা। Realme P4 Power 5G এর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে কার্ভড ডিসপ্লে, IP66 + IP68 + IP69 জল এবং ধুলোরোধী রেটিং, HyperVision AI চিপ, 80W ফাস্ট চার্জিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, VC কুলিং সিস্টেম, ইত্যাদি।

Realme P4 Power 5G স্পেসিফিকেশন, ফিচার্স, ও দাম

রিয়েলমি পি4 পাওয়ার 5G এর মুখ্য আকর্ষণ হল 10,001mAh টাইটান ব্যাটারি, যা নেক্সট জেনারেশন সিলিকন অ্যানোড প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে। এটি ডুয়াল-লেয়ার কোটিং প্রসেসে নির্মিত। এর ফলে পাওয়ার ডেলিভারি আরও এফিশিয়েন্ট হবে। ব্যাটারি 80W ফাস্ট চার্জিং, 27W রিভার্স চার্জিং, ও বাইপাস চার্জিং সমর্থন করে। এটি 36 মিনিটে 0-50 শতাংশ চার্জ হয়ে যাবে। 5 মিনিটের চার্জে 3.9 ঘন্টা ইউটিউব দেখার মতো ব্যাকআপ মিলবে।

রিয়েলমি দাবি করছে, ব্যাটারি 8 বছর পাল্টানোর প্রয়োজন হবে না। যেখানে অন্য ফোনে 4 বছর পরেই রিপ্লেসমেন্টের দরকার হয়। শুনলে অবাক হবেন, বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ডিভাইসের ওজন 218 গ্রাম। একবার চার্জ দিলে ইউটিউবে 32.5 ঘন্টা ভিডিও দেখা যাবে। টানা 11.67 ঘন্টা BGMI খেলা যাবে। আবার 5 মিনিটের চার্জে প্রায় 3.5 ঘন্টা ফোনে কলে কথা বলতে পারবেন।

Realme P4 Power 5G এর সামনে 6.78 ইঞ্চি 4D কার্ভড+ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, 6,500 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করবে। ফোনটি চলে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসরে। এটি 12 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ 256 জিবি স্টোরেজ অপশনের সাথে যুক্ত।

রিয়েলমির নতুন স্মার্টফোনের পিছনে 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর + 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। এটি 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনে Android 16 ভিত্তিক Realme UI 7.0 প্রি-ইনস্টলড আছে। কোম্পানি তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং চার বছর সিকিউরিটি আপডেট দেবে।

Realme P4 Power 5G এর বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 25,999 টাকা ও 27,999 টাকা রাখা হয়েছে। টপ 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য 30,999 টাকা। কোম্পানি 2,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দিচ্ছে। ফোনটি ট্রান্সঅরেঞ্জ, ট্রান্সব্লু, এবং ট্রান্সসিলভার রঙে বিক্রি হবে। ফেব্রুয়ারি 5 থেকে ফ্লিপকার্ট, রিয়েলমির ওয়েবসাইট, ও অফলাইন স্টোরে কেনা যাবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Slim design for a big-battery smartphone
  • IP69-rated for dust and water
  • Bright HDR-certified display
  • Excellent battery life
  • Can be used as a powerbank in emergencies
  • Bad
  • 144Hz refresh rate only works with two apps
  • Single bottom-firing speaker
  • Gets hot when recording 60 fps video
 
KEY SPECS
Display 6.80-inch
Processor MediaTek Dimensity 7400 Ultra
Front Camera 16-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
Battery Capacity 10,001mAh
OS Android 16
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Nothing Phone 4a সিরিজের প্রসেসরের নাম ঘোষণা হল, Snapdragon নাকি আরও শক্তিশালী Dimensity? জেনে নিন
  2. JioHotstar ChatGPT: বিনোদনের জগতে বিপ্লব, জিওহটস্টারে যুক্ত হল চ্যাটজিপিটি
  3. Xiaomi ভারতে আনল 75 ইঞ্চি QLED টিভি, দুর্ধর্ষ ছবি ও সাউন্ডে ঘরেই পাবেন PVR Inox এর অভিজ্ঞতা
  4. AI Impact Summit: স্বদেশি সংস্থার চমক, প্রথমবার সাধারণ কিপ্যাড ফোনে আসছে AI, কথা বলবে মাতৃভাষায়
  5. Vivo V70 ও V70 Elite অনবদ্য Zeiss ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হল, 50MP সেলফি, সঙ্গে প্রিমিয়াম ফিচার্স
  6. Jio এই প্ল্যানে সত্যিকারের আনলিমিটেড 4G ও 5G ডেটা দিচ্ছে, যত ইচ্ছা নেট চালান, সাথে কলিং ফ্রি
  7. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা প্রিমিয়াম ফোন লঞ্চ হল, AI ফিচার্সের সাথে আর কী কী চমক দেখুন
  8. iPhone Air: সবচেয়ে স্লিম আইফোনের দাম প্রায় 25,000 টাকা কমল, কোথায় সস্তায় বিক্রি হচ্ছে জানুন
  9. Samsung ভক্তদের জন্য খারাপ খবর, Galaxy S26 সিরিজ লঞ্চের এক সপ্তাহ আগে উদ্বেগ
  10. মার্চ 5 লঞ্চের আগেই Nothing Phone 4a সিরিজের দুই ফোনের দাম ও ফিচার্স ফাঁস, ক্যামেরায় 140x জুম থাকতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.