সফটওয়্যার আপডেট পেল Realme X2 Pro। সাম্প্রতিকতম আপডেটে Realme X2 Pro ফোনে 2019 সালের ডিসেম্বর মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ যোগ হয়েছে।
নভেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Realme X2 Pro
সফটওয়্যার আপডেট পেল Realme X2 Pro। সাম্প্রতিকতম আপডেটে Realme X2 Pro ফোনে 2019 সালের ডিসেম্বর মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ যোগ হয়েছে। ফার্মওয়্যার ভার্সান RMX1931EX_11_A.08 এর হাত ধরে ধাপে ধাপে সব ফোনে এই আপডেট পৌঁছে যাবে। নভেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Realme X2 Pro। এই ফোনে রয়েছে 64 মেগাপিক্সেল ক্যামেরা, Snapdragon 855+ চিপসেট, 4,000 mAh ব্যাটারি আর 50W ফাস্ট চার্জ সাপোর্ট।
Realme X2 Pro ফোনের সাম্প্রতিকতম আপডেটের সাইজ 3.07GB। নতুন সিকিউরিটি প্যাচ ছাড়াও এই আপডেটে Realme X2 Pro ফোনে ডার্ক মোড যোগ হয়েছে। ভিডিও মোডে যোগ হয়েছে HDR ফিচার।
Realme X2 Pro ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে ColorOS 6.1 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.5 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট আর ডিসি ডিমিং থাকছে। ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ থাকছে আর ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Realme X2 Pro ফোনের ভিতরে থাকছে Snapdragon 855+ চিপসেট 12GB পর্যন্ত LPDDR4X RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।
Realme X2 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় থাকছে একটি 64 মেগাপিক্সেল Samsung GW1 সেন্সর। সাথে থাকছে 13 মেগাপিক্সেল টেলি-ফটো ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
কানেক্টিভিটির জন্য Realme X2 Pro ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C পোর্ট আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 50W ফাস্ট চার্জ সাপোর্ট। Realme X2 Pro এর ওজন 199 গ্রাম।
আরও পড়ুন:
নতুন ভেরিয়েন্টে ভারতে বিক্রি শুরু হল Realme X2 Pro
আগামী সপ্তাহে ভারতে আসছে Honor 9X, ফিচারগুলি দেখে নিন
লঞ্চের আগেই ফাঁস হল Realme X50 5G ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features