এবার আসছে Realme X3 SuperZoom; লঞ্চের আগেই ফাঁস হল ফিচার

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 4 মে 2020 15:48 IST
হাইলাইট
  • কুড়ি হাজারে লঞ্চ হবে Realme X3 SuperZoom
  • থাকছে AMOLED ডিসপ্লে
  • 30W ফাস্ট চার্জিং থাকছে

Realme X3 SuperZoom-এ থাকবে Snapdragon 855+ চিপসেট

শীঘ্রই লঞ্চ হবে Realme X3 SuperZoom। সম্প্রতি একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। সেখান থেকেই নতুন ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে। রি ফোনে থাকবে Snapdragon 855+ চিপসেট। সঙ্গে থাকবে Bluetooth 5.1 কানেক্টিভিটি।

এছাড়াও সম্প্রতি সুধাংশু আমভোরে Realme X3 SuperZoom-এর একাধিক স্পেসিফিকেশন জানিয়ে দিয়েছেন। লঞ্চের আগেই বিভিন্ন স্মার্টফোনের স্পেসিফিকেশন নির্ভুলভাবে জানিয়ে দেন এই ব্যক্তি। সুধাংশু জানিয়েছেন Realme X3 SuperZoom-এ 4,200 mAh ব্যাটারি থাকবে। সঙ্গে থাকবে 30W ফাস্ট চার্জিং। তিনি আরও বলেন এই ফোনে Snapdragon 855+ চিপসেট থাকবে। 20,000 টাকার আশেপাশে এই ফোনে AMOLED ডিসপ্লে ব্যবহার করবে Realme।

এছাড়াও সম্প্রতি চিনের TENAA সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে জানা গিয়েছিল Realme X3 SuperZoom-এর পিছনে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। সঙ্গে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল ক্যামেরা। নতুন ফোনে 6.57 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে দিচ্ছে চিনের সংস্থাটি। থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে।লঞ্চের সময় এই ফোনে চলবে Android 10।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

এই ফোনে বিশেষ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। থাকতে পারে একটি পেরিস্কোপ ডিজাইন ক্যামেরা। যদিও নতুন ফোন সম্পর্কে এখনও কোন মন্তব্য করেনি Realme।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.