শীঘ্রই 5G স্মার্টফোন আনছে Realme, আগামীকাল বড় ঘোষণা

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 23 ডিসেম্বর 2019 17:51 IST
হাইলাইট
  • জানুয়ারি মাসে লঞ্চ হবে Realme X50 5G
  • থাকছে ডুয়াল ব্যান্ড 5G কানেক্টিভিটি
  • ফোনের ভিতরে থাকবে Snapdragon 765G চিপসেট

Realme X50 5G ফোনে ডুয়াল সেলফি ক্যামেরা থাকবে

Photo Credit: Weibo/ Realme

অনেক দিন ধরেই Realme X50 5G ফোনের টিজার প্রকাশ করছে Realme। ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। Realme X50 5G ফোনে থাকবে Qualcomm Snapdragon 765G চিপসেট। সম্প্রতি মিডরেঞ্জ সেগমেন্টের 5G ফোনের জন্য এই চিপসেট লঞ্চ করেছে Qualcomm। সাথে থাকছে ডুয়াল চ্যানেল ওয়াই-ফাই সাপোর্ট আর 64 মেগাপিক্সেল ক্যামেরা। কবে লঞ্চ হবে এই স্মার্টফোন? আগামীকাল সেই ঘোষণা করবে Realme।

জানুয়ারি মাসে লঞ্চ হবে Realme X50 5G
ছবি: Weibo/ Realme

Advertisement

জানুয়ারি মাসে চিনে লঞ্চ হবে Realme X50 5G। কয়েকটি রিপোর্টে জানানো হয়েছে 5 জানুয়ারি অথবা 15 জানুয়ারি এই ফোন লঞ্চ হবে। আগামীকাল এই ফোন লঞ্চের সঠিক তারিখ ঘোষণা করবে চিনের কোম্পানিটি। Realme X50 5G ফোনে থাকছে VOOC 4.0 ফ্ল্যাশ চার্জ সাপোর্ট।

Realme X50 ফোনের হাত ধরে 5G ফোনের দুনিয়ায় প্রবেশ করছে Realme। চলতি বছর একাধিক বার 5G স্মার্টফোন তৈরির কথা জানিয়েছিল চিনের কোম্পানিটি। Realme X50 5G ফোনে থাকবে ডুয়াল ব্যান্ড 5G কানেক্টিভিটি। সাথে থাকছে একটি 6.6 ইঞ্চি 90 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 765G চিপসেট, 8GB RAM। এই ফোনের পিছনে থাকবে 64 মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Advertisement

আরও পড়ুন:

আগামী বছরেই লঞ্চ হতে পারে Poco F2

শীঘ্রই নতুন ভেরিয়েন্টে ভারতে আসছে Realme X2 Pro

Advertisement

ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আসছে Samsung Galaxy Note 10 Lite, ফাঁস হল স্পেসিফিকেশন

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.