নতুন ভেরিয়েন্টে লঞ্চ হল Realme X50 Pro

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 25 মে 2020 17:46 IST
হাইলাইট
  • চিনে লঞ্চ হয়েছে Realme X50 Pro Player Edition
  • থাকছে 90Hz ডিসপ্লে
  • দুটি রঙে পাওয়া যাবে

Realme X50 Pro Player Edition

সোমবার বাজারে এল Realme X50 Pro Player Edition। এই ফোনে থাকছে 5G কানেক্টিভিটি। Realme X50 Pro'র থেকে তুলনামূলক কম দামে লঞ্চ হয়েছে Realme X50 Pro Player Edition। এই ফোনে 90Hz ডিসপ্লে থাকছে। সঙ্গে রয়েছে Snapdragon 865 চিপসেট। Dolby Atmos ও Hi-Res Audio সাপোর্ট সহ এই ফোন লঞ্চ করেছে Realme।

Realme X50 Pro Player Edition-এর দাম

Realme X50 Pro Player Edition-এর দাম শুরু হচ্ছে 2,699 ইউয়ান (প্রায় 28,700 টাকা) থেকে। দুটি রঙে আপাতত চিনে এই ফোন বিক্রি শুরু হবে।

Advertisement

Realme X50 Pro Player Edition স্পেসিফিকেশন

Realme X50 Pro Player Edition-এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Realme UI স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.44 ইঞ্চি 90Hz ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, Adreno 650 GPU, 12GB RAM ও 128GB স্টোরেজ।

এই ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 12 মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

নতুন ফোনে 5G কানেক্টিভিটি ব্যবহার করেছে Realme। ডুয়াল ব্যান্ড 5G সাপোর্ট ছাড়াও কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth v5.1, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 4,100 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। Realme X50 Pro Player Edition-এর ওজন 209 গ্রাম।

 
KEY SPECS
Display 6.44-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4100mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  2. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  3. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  4. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
  5. Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
  6. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  7. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  8. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  9. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  10. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.