Redmi 6A, Redmi 6 আর Redmi 6 Pro ফোনের সাময়িকভাবে ছাড় পাওয়া যাবে। ভারতে Samsung Galaxy M সিরিজ বিক্রি শুরু হওয়ার ঠিক পরেই সস্তা হল Redmi 6 সিরিজের তিনটি স্মার্টফোন।
Samsung Galaxy M সিরিজ বিক্রি শুরু হওয়ার ঠিক পরেই সস্তা হল Redmi 6 সিরিজের তিনটি স্মার্টফোন
Redmi সিরিজের 3 টি জনপ্রিয় স্মার্টফোনের দাম কমালো Xiaomi। 6 থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত Redmi 6A, Redmi 6 আর Redmi 6 Pro কিনলে 500 টাকা থেকে 2,000 20 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। Amazon, Flipkart ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে শুরু হয়েছে এই অফার।
আরও পড়ুন: একাধিক জনপ্রিয় স্মার্টফোনে 8,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে Asus
কোম্পানির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক পোস্টে Xiaomi জানিয়েছে Redmi 6A, Redmi 6 আর Redmi 6 Pro ফোনের সাময়িকভাবে ছাড় পাওয়া যাবে। ভারতে Samsung Galaxy M সিরিজ বিক্রি শুরু হওয়ার ঠিক পরেই সস্তা হল Redmi 6 সিরিজের তিনটি স্মার্টফোন।
আরও পড়ুন: ভারতে Redmi Note 7 আর Redmi Go লঞ্চের আগেই দেখে নিন দুটি ফোনের স্পেসিফিকেশান
12,999 টাকা থেকে কমে 4GB RAM/ 64GB স্টোরেজে Redmi 6 Pro কিনতে 10,999 টাকা খরচ হবে। 2,000 টাকা সস্তা হয়ে মাত্র 8,999 টাকায় পাওয়া যাবে Redmi 6 Pro ফোনের 3GB RAM/ 32GB স্টোরেজ ভেরিয়েন্ট।
মাত্র 6,499 টাকায় পাওয়া যাবে এন্ট্রি লেভেল Redmi 6A ফোনের 2GB RAM/32GB স্টোরেজ ভেরিয়েন্ট। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল 6,999 টাকা।
আরও পড়ুন: Samsung Galaxy M10 বনাম Galaxy M20: দাম ও স্পেসিফিকেশান
6 থেকে 8 ফেব্রুয়ারি Redmi 6 ফোনের 3GB RAM/ 64GB কিনতে খরচ হবে 8,499 টাকা। Flipkart থেকে অ্যাক্সিস ব্যাংক বাজ ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোন কিনলে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাওয়া যাবে। সাথে Airtel গ্রাহকরা 20GB ডেটা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse Charm AI Wearable Device Unveiled at Meta Connect 2026: Here's What You Need to Know