থাকছে 48MP ক্যামেরা! লঞ্চের আগেই দেখে নিন নতুন Redmi ফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 জানুয়ারী 2019 13:02 IST
হাইলাইট
  • Xiaomi –র ছত্রছায়া থেকে বেড়িয়ে নতুন ব্র্যান্ডের তকমা পেয়েছে Redmi
  • 10 জানুয়ারি লঞ্চ হবে পরবর্তী Redmi ফোন
  • এই ফোনে থাকছে 48MP ক্যামেরা

Xiaomi has announced its Redmi brand will now be independent

Photo Credit: TENAA

সম্প্রতি Xiaomi –র ছত্রছায়া থেকে বেড়িয়ে নতুন ব্র্যান্ডের তকমা পেয়েছে Redmi। আগামী 10 জানুয়ারি লঞ্চ হবে পরবর্তী Redmi ফোন। সোশ্যাল মিডিয়া পোস্টে এই কথা জানিয়েছিলেন Xiaomi প্রধান। এই ফোনে থাকছে 48MP ক্যামেরা। এবার TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে তিনটি আলাদা মডেল নম্বরের অধীনে এই ফোন দেখা গিয়েছে। M1901F7C, M1901F7T আর M1901F7E মডেল নম্বরের ফোনগুলিতে থাকছে 6.3 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটারড্রপ নচ।


আরও পড়ুন: ভিডিও: ফোল্ডেবেল ট্যাবলেট নিয়ে আসছে Xiaomi?

Advertisement

 

6.3 ইঞ্চি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লের সাথেই নতুন Redmi ফোনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এছাড়াও ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর গ্রেডিয়েন্ট ডুয়াল কালার ফিনিশ দেখা গিয়েছে।

 

আরও পড়ুন: Xiaomi মাস্ক পরে বায়ু দূষণকে করুন ঢিসুম! ঢিসুম!

 

ফোনের পিছনে ‘Redmi by Xiaomi' কথাটি দেখা গিয়েছে। সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে Xiaomi থেকে বেরিয়ে আলাদা Redm,I ব্র্যান্ডের ঘোষণা করেছিলেন। তিনি আরও জানিয়েছিলেন এই ফোনে থাকবে 48MP ক্যামেরা। সার্টিফিকেশান ওয়েবসাইট থেকে জানা গিয়েছে নতুন ফোনে থাকবে 4,000 mAh ব্যাটারি। 10 জানুয়ারি লঞ্চ হবে এই স্মার্টফোন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: XIaomi, Redmi Pro 2, Redmi 7, Redmi by Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  2. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  3. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  5. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  6. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  7. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  8. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  9. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  10. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.