Redmi 7 ফোনে থাকছে 19:9 ডিসপ্লে। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন চলবে। ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর Snapdragon 632 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 4,000 mAh ব্যাটারি।
Redmi 7 ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর Snapdragon 632 চিপসেট
Redmi 6 এর দুর্দান্ত সাফল্যের পর লঞ্চ হল Redmi 7। মার্চ মাসে চিনে এই স্মার্টফোন লঞ্চ হয়েছিল। বুধবার ভারতে এল Redmi 7। Redmi 7 ফোনে থাকছে 19:9 ডিসপ্লে। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন চলবে। ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর Snapdragon 632 চিপসেট, 3GB পর্যন্ত RAM আর 4,000 mAh ব্যাটারি। একই ইভেন্টে ভারতে লঞ্চ হয়েছে Xiaomi –র সেলফি সেন্ট্রিক স্মার্টফোন Redmi Y3।
আরও পড়ুন: 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Redmi Y3: দাম ও স্পেসিফিকেশন
ভারতে 2GB RAM/16GB স্টোরেজে Redmi 7 এর দাম 7,999 টাকা। 3GB RAM/32GB স্টোরেজ ভেরিয়েন্টে Redmi 7 কিনতে খরচ 8,999 টাকা। একাধিক রঙে পাওয়া যাবে Redmi 7। সব ভেরিয়েন্টেই থাকবে গ্রেডিয়েন্ট ফিনিশ। Amazon.in আর Mi.com থেকে 29 এপ্রিল বিক্রি শুরু হবে Redmi 7।
ডুয়াল সিম Redmi 7 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন চলবে। Redmi 7 এ থাকছে 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 632 চিপসেট, 3GB পর্যন্ত RAM আর 32GB পর্যন্ত স্টোরেজ।
![]()
Redmi 7 এর দাম শুরু হচ্ছে 7,999 টাকা থেকে
ছবি তোলার জন্য Redmi 7 ফোনে থাকছে 12 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল সেন্সার। এই ফোনের দুটি ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট।
কানেক্টিভিটির জন্য Redmi 7 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, USB আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Huawei Mate XT 2 Launch Date Confirmed; Colourways, RAM and Storage Configurations Revealed
Apple Leadership Shakeup on Tim Cook's Last Day: Phil Schiller Steps Down, Eddy Cue Gets App Store Back