মুহূর্তে চার্জ হবে Redmi 8A ফোনের ব্যাটারি, জানিয়ে দিল Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 24 সেপ্টেম্বর 2019 14:55 IST
হাইলাইট
  • বাজেট সেগমেন্টে লঞ্চ হবে Redmi 8A
  • এই ফোনে USB Type-C পোর্ট থাকছে
  • 25 সেপ্টেম্বর লঞ্চ হবে এই ফোন

Redmi 8A is the successor to the Rs. 5,999 Redmi 7A

চলতি সপ্তাহে ভারতে আসছে Redmi 8A। লঞ্চের আগে বাজার গরম রাখতে এই বাজেট স্মার্টফোনের একের পর এক স্পেসিফিকেশন সামনে আনছে Xaiomi। সোমবার ট্যুইটারে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন জানিয়েছেন এই ফোনে থাকছে USB Type-C পোর্ট আর ফাস্ট চার্জ সাপোর্ট।

ট্যুইটারে জৈন বলেন, বাজেট সেগমেন্টের Redmi 8A ফোনে USB Type-C পোর্ট থাকবে। এতদিন কম দাবের ফোনে Micro USB পোর্ট দেখা যেত। USB Type-C পোর্টের সাথেই Redmi 8A ফোনে ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে।

Diwali With Mi Sale: মাত্র 1 টাকায় মিলবে Redmi K20, এক নজরে সব অফার

তবে এই ফোনে কত কারেন্টের ফাস্ট চার্জিং ব্যবহার হয়েছে জানা যায়নি। একই ট্যুইটে মনু কুমার জৈনের হাতে নীল রঙে Redmi 8A  দেখা গিয়েছে। সেখানে ফোনের পিছনে একটি ক্যামেরা আর LED ফ্ল্যাশ দেখা গিয়েছে।

ইতিমধ্যেই একাধিক টিজারে Xiaomi জানিয়েছে Redmi 8A ফোনে ডিসপ্লের উপরে থাকছে নচ। এছাড়াও Xiaomi জানিয়েছে এই ফোনে 5,000 mAh ব্যাটারি থাকবে।

পুজোর আগেই লঞ্চ হল Samsung Galaxy A20s: ফিচারগুলি দেখে নিন

চলতি বছরেই লঞ্চ হয়েছিল Redmi 7A। সেই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে MIUI10 স্কিন চলতে দেখা গিয়েছিল। ভারতে Redmi 7A এর দাম শুরু হচ্ছে 5,999 টকা থেকে। বাজেট সেগমেন্টেই চলতি সপ্তাহে লঞ্চ হতে চলেছে এই ফোনের উত্তরসূরী Redmi 8A।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent battery life
  • Solid build quality
  • USB Type-C port
  • Bad
  • Weak low-light camera performance
  • Spammy notifications
 
KEY SPECS
Display 6.22-inch
Processor Qualcomm Snapdragon 439
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel
RAM 2GB
Storage 32GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Redmi 8a, Manu Kumar Jain
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Flipkart সামার সেল শুরু হচ্ছে, খুব সস্তায় iPhone, দেদার ছাড় Apple-এর প্রোডাক্টে
  2. Oppo Find X9 Ultra ও Find X9s দুর্ধর্ষ ক্যামেরা নিয়ে এই তারিখে ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস
  3. ছবি তুলেই সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন? সাবধান, খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
  4. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  5. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  6. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  7. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  8. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  9. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  10. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.