নতুন Redmi ফোনের সেল শুরু, 120Hz ডিসপ্লে ও 6300mAh ব্যাটারি মাত্র 10499 টাকায়

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 24 এপ্রিল 2026 22:05 IST
হাইলাইট
  • Redmi A7 সিরিজের দাম 10,499 টাকা থেকে শুরু হচ্ছে
  • Redmi A7 ও A7 Pro-এর সামনে 120Hz ডিসপ্লে রয়েছে
  • Redmi A7 Pro বড় 6,300mAh ব্যাটারির সাথে এসেছে

Redmi A7 Pro will get six years of security updates

Photo Credit: Redmi

Redmi A7 সিরিজ গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ শাওমির সাব ব্র্যান্ডটি এই লাইনআপের অধীনে Redmi A7 ও Redmi A7 Pro মডেলের বিক্রি শুরু করেছে। রেডমির এই দুই নতুন বাজেট স্মার্টফোন ফ্লিপকার্ট, অ্যামাজন, শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইট, ও বিভিন্ন রিটেল স্টোরে পাওয়া যাচ্ছে। দাম 10,499 টাকা থেকে শুরু। রেডমির নতুন দুই 4G ফোনে হাই রিফ্রেশ রেট ডিসপ্লে, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 6,300mAh ক্যাপাসিটি ব্যাটারি, ও IP52 স্তরের জল + ধুলোরোধী রেটিং আছে৷ চলুন Redmi A7 সিরিজের দুই মডেলের দাম ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক। 

Redmi A7 ও Redmi A7 Pro দাম

Redmi A7 ভারতে 10,499 টাকায় লঞ্চ হয়েছে। এই ফোনে 3 জিবি র‍্যাম + 64 জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। এটি ব্ল্যাক ও স্কাই ব্লু কালার অপশনে উপলব্ধ। Redmi A7 Pro-এর 4 জিবি র‍্যাম এবং 128 জিবি ইন্টার্নাল স্টোরেজ কনফিগারেশনের দাম 11,499 টাকা রেখেছে কোম্পানি। ফোনটি ব্ল্যাক ও স্কাই সানসেট অরেঞ্জ রঙের বিকল্পে বিক্রি হচ্ছে। 

Redmi A7 ও Redmi A7 Pro স্পেসিফিকেশন

Redmi A7-এর সামনে 6.88 ইঞ্চি IPS LCD ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 600 নিট পিক ব্রাইটনেস, এবং HD+ রেজোলিউশন সাপোর্ট করে। Redmi A7 Pro মডেলে 800 নিট পিক ব্রাইটনেসেযুক্ত 6.9 ইঞ্চি স্ক্রিন দেওয়া হয়েছে। এতে বেস মডেলের মতো একই রিফ্রেশ রেট, রেজোলিউশন, ও টাচ স্যাম্পলিং রেট মিলবে। 

Redmi A7 Pro লেটেস্ট Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম ইন্টারফেসে রান করে। সংস্থা চারটি মেজর সিস্টেম আপগ্রেড এবং ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে। Redmi A7 মডেলে Android 15 OS-এর সঙ্গে HyperOS 2 প্রি-ইনস্টল করা আছে। এটি দুটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও তিন বছর সিকিউরিটি আপডেট পাবে।

ছবি ও ভিডিও তোলার জন্য, Redmi A7 সিরিজের ব্যাক প্যানেলে f/2.2 অ্যাপারচার সহ একটি 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে রেডমি। ফোনগুলি 3.5 মিমি অডিও জ্যাক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, FM রেডিও, এবং ডুয়াল 4G VoLTE অফার করে।

রেডমি দুই ফোনেই Unisoc T7250 প্রসেসর ব্যবহার করেছে। মেমোরি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। রেডমি এ7 এবং রেডমি এ7 প্রো যথাক্রমে 6,300mAh ও 5,200mAh ব্যাটারি পেয়েছে। উভয় মডেলে 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 7.5W রিভার্স চার্জিং সাপোর্ট আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Reno 16 FS দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ছবি তোলা যাবে রিমোটে
  2. Vivo Y6a বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম কত
  3. Vivo X Fold 6 লঞ্চ হল 200MP Zeiss ক্যামেরা এবং 7,000mAh ব্যাটারি-সহ, ফোনেই এবার DSLR-এর ম্যাজিক
  4. IBM বিশ্বের প্রথম সাব-1 ন্যানোমিটার চিপ বানিয়ে চমকে দিল, বদলে যাবে AI থেকে স্মার্টফোন-কম্পিউটারের ভবিষ্যত
  5. Xiaomi 18 Pro: শাওমির ফোনেও এবার দুটো 200MP ক্যামেরা, লঞ্চ কবে জেনে নিন
  6. Nothing Phone 4b-এর ছবি প্রকাশের 24 ঘন্টার মধ্যেই স্পেসিফিকেশন ফাঁস, ক্যামেরা-ডিসপ্লে, ব্যাটারি কেমন?
  7. Apple-এর বড় ধাক্কা, একলাফে 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ল ম্যাকবুক-আইপ্যাডের দাম
  8. Lava Smart 4 Plus মাত্র 9,999 টাকায় বাজারে এল, এত সস্তায় কী কী ফিচার্স
  9. OnePlus Nord Buds 4 বাজেটে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি লাইফের সঙ্গে লঞ্চ হল
  10. Samsung Galaxy A27 5G মোট চারটি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, 6 বছর Android আপগ্রেড পাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.