Redmi A7 সিরিজের দুই বাজেট ফোন লঞ্চ হল, দাম মাত্র 10,499 থেকে শুরু, ফিচার্স দেখে নিন
Redmi A7 এবং Redmi A7 Pro 4G কানেক্টিভিটি, হাই রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে, ডুয়াল AI ব্যাক ক্যামেরা, বড় ব্যাটারি, IP52 রেটিং, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 15W ফাস্ট চার্জিং সাপোর্ট নিয়ে এসেছে। Redmi A7 ভারতে 10,499 টাকায় লঞ্চ হয়েছে। অন্য দিকে, Redmi A7 Pro-এর 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের দাম 11,499 টাকা।