গেমারদের জন্য দুর্দান্ত এই ফিচার নিয়ে আসছে Redmi K20

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 24 মে 2019 15:45 IST
হাইলাইট
  • 28 মে চিনে লঞ্চ হবে Redmi K20
  • এই ফোনে থাকছে Game Turbo 2.0
  • 24 মে চিনে এই ফোনের প্রি-অর্ডার শুরু হবে

Redmi K20 ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট

28 মে চিনে লঞ্চ হবে Redmi K20। প্রায় রোজই এই ফোন সম্পর্কে নতুন তথ্য সামনে আসছে। একের পর এক টিজার প্রকাশ করে Redmi K20 লঞ্চের আগে বাজার গরম রাখতে চাইছে Xiaomi। এবার সোশ্যাল মিডিয়াতে Redmi জানিয়েছে নতুন এই ফোনে থাকছে Game Turbo 2.0। অন্য একটি পোস্টে Redmi প্রধান লু ওয়েইবিং জানিয়েছেন Redmi K20 ফোনে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। 28 মে বেজিং এ লঞ্চ হবে Redmi K20।

চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে Xiaomi জানিয়েছে Redmi K20 ফোনে থাকছে Game Turbo 2.0। Poco F1 ফোনে প্রথম Game Turbo ফিচার দেখা গিয়েছিল। সেই ফিচারের আপডেটের ভার্সান Game Turbo 2.0। এই ফিচারের ফলে গেম খেলার অভিজ্ঞতা আরও ভালো হবে বলে জানিয়েছে Redmi।

এছাড়াও Redmi K20 ফোনে থাকছে ডিসি ডিমিং ফিচার। OnePlus 7 Pro ফোনে প্রথম এই ফিচার দেখা গিয়েছিল। এই ফিচারে ডিসি ভোল্টেজের মাধ্যমে ডিসপ্লের ব্রাইটনেস কন্ট্রোল হবে। এর ফলে ডিসপ্লে আরও মসৃণ হবে।

Redmi K20 ফোনের টিজার
ছবি: Weibo

Advertisement

এছাড়াও ওয়েইবিং জানিয়েছেন Redmi K20 ফোনে থাকছে হাই রেজ অডিও সাপোর্ট। এর সাথেই এই ফোনে থাকছে একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Redmi জানিয়েছে এই ফোন ব্যবহার করে হাই কোয়ালিডিটি সাউন্ড শোনা যাবে।

24 মে Redmi K20 প্রি-অর্ডার শুরু হচ্ছে
ছবি: Weibo

Advertisement

এছাড়াও জানা গিয়েছে 28 মে চিনে সকাল 10 টায় (ভারতীয় সময় সকাল 7 টা 30 মিনিট) Redmi K20 লঞ্চ শুরু হবে।

Redmi K20 ফোনে থাকবে Snapdragon 855 চিপসেট, 48 মেগাপিক্সেল ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি।

Advertisement
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Smooth, lag-free performance
  • Appealing design
  • Great battery life
  • Bad
  • Underwhelming low-light camera performance
  • Quite slippery
  • No expandable storage
  • Slow front camera pop-up mechanism
 
KEY SPECS
Display 6.39-inch
Processor Qualcomm Snapdragon 730
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 13-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Redmi K20 specifications, Redmi, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.