আগামী সপ্তাহে Redmi K30 লঞ্চ করবে Xiaomi: এক নজরে সব তথ্য

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 7 ডিসেম্বর 2019 17:44 IST
হাইলাইট
  • Redmi K30 ফোনে 3.5 মিমি অডিও জ্যাক থাকছে
  • থাকবে ডুয়াল ব্যান্ড জিপিএস
  • 10 ডিসেম্বর লঞ্চ হবে Redmi K30

5G ও 4G ভেরিয়েন্টে লঞ্চ হবে Redmi K30

Photo Credit: Weibo

10 ডিসেম্বর লঞ্চ হবে Redmi K30। আপাতত চিনে এই ফোন লঞ্চ করবে Xiaomi। Redmi K30 ফোনে থাকছে 5G কানেক্টিভিটি। ফোনের ভিতরে থাকছে Snapdragon 765 চিপসেট। চলতি সপ্তাহে এই 5G স্মার্টফোন চিপসেট লঞ্চ করেছে Qualcomm। এবার Redmi K30 ফোনের রিটেল বাক্সের ছবি সামনে এল। এছাড়াও এই ফোনের নতুন টিজার প্রকাশ করেছে Xiaomi।

সম্প্রতি চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে Redmi K30 ফোনের রিটেল বাক্স ও ফোনের ছবি সামনে এসেছে। লাল রঙে এই ফোনটি দেখা গিয়েছে। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। Redmi K30 ফোনে ডুয়াল সিম ও মাইক্রো এসডি কার্ড স্লট থাকবে।

এছাড়াও চিনে কোম্পানির অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় Redmi K30 ফোনের নতুন টিজার প্রকাশ করেছে Xiaomi। নতুন টিজারে জানানো হয়েছে এই ফোনে ডুয়াল ব্যান্ড জিপিএস সাপোর্ট থাকছে। আর থাকছে 5G কানেক্টিভিটি। টিজারে প্রকাশিত ছবি Redmi K30 ফোনের নীচে USB Type-C পোর্ট, 3.5 মিমি হেডফোন জ্যাক ও স্পিকার গ্রিল দেখা গিয়েছে।

Redmi K30 ফোনে একটি 3.5 মিমি অডিও জ্যাক থাকছে

5G ভেরিয়েন্টের সাথেই 4G ভেরিয়েন্টে Redmi K30 লঞ্চ করবে Xiaomi। ইতিমধ্যেই এই খবর নিশ্চিত করেছে বেজিংয়ের কোম্পানিটি। 5G ভেরিয়েন্টে এই ফোনের পিছনে ভারটি ক্যামেরা থাকলেও সম্প্রতি প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে 4G ভেরিয়েন্টে এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক রিপোর্টে 4G ভেরিয়েন্টে Redmi K30 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছিল। Redmi K30 ফোনে থাকছে একটি 6.6 ইঞ্চি 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 5 এর সুরক্ষা। ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটির জন্য থাকছে NFC, 3.5 মিমি অডিও জ্যাক। 4G ভেরিয়েন্টে Redmi K30 ফোনের ভিতরে থাকছে Snapdragon 730G চিপসেট, 6GB RAM, 64GB স্টোরেজ, 4,500 mAh ব্যাটারি আর 27W ফাস্ট চার্জ সাপোর্ট।

চিনে 4G ভেরিয়েন্টে Redmi K30 ফোনের 6GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হতে পারে 1,999 ইউয়ান (প্রায় 20,000 টাকা)। Redmi K30 ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। যদিও 4G ভেরিয়েন্টে এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল টেলি-ফটো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ক্যামেরা। Redmi K30 ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 11 স্কিন।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio-এর এক্সক্লুসিভ 4G রিচার্জ প্ল্যান সমস্ত ফোনে চালু হল, মাত্র 123 টাকায় 28 দিন আনলিমিটেড কলিং ও ডেটা
  2. OnePlus 16 স্মুথ 185Hz স্ক্রিন, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে
  3. Jio OTT Pass: জিওর বড় ঘোষণা, 200 টাকার রিচার্জে দেখা যাবে 15টি OTT অ্যাপ ও 1000+ লাইভ টিভি চ্যানেল
  4. 8,000mAh ব্যাটারির সঙ্গে Realme 16T 5G-এর সেল শুরু, 3,000 টাকার বেশি ছাড়ে কেনার সুযোগ
  5. Jio, Airtel-এর ঘুম কেড়ে 51 টাকার প্ল্যান আনল BSNL, আনলিমিটেড কল ও রোজ 2GB ডেটা 28 দিনের জন্য
  6. Xiaomi আনল চমকপ্রদ গ্যাজেট, গরম জল ও ঠান্ডা বরফ তৈরি হবে একসাথেই
  7. 16,999 টাকা ডিসকাউন্টের সঙ্গে শুরু হল Oppo-এর পকেট DSLR-এর সেল!
  8. Oakter দেশের সবচেয়ে সস্তা AC আনল, দাম স্মার্টফোনের চেয়েও কম, গরমে স্বস্তি
  9. Lava Shark 2 5G: চীনা ব্র্যান্ডদের টেক্কা দিতে সস্তায় হাজির জাম্বো ব্যাটারির দেশি স্টাইলিশ 5G ফোন
  10. Redmi 17 5G কম দামে ভারতে আসছে, ফাঁস লঞ্চের তারিখ এবং স্পেসিফিকেশন, দেখে নিন ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.