লঞ্চের আগেই দেখে নিন Redmi K30 ফোনের দাম ও বিভিন্ন ফিচার

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 2 ডিসেম্বর 2019 18:06 IST
হাইলাইট
  • 10 ডিসেম্বর লঞ্চ হবে Redmi K30
  • এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে
  • থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা

আগামী সপ্তাহে চিনে লঞ্চ হবে Redmi K30

Photo Credit: Weibo/ Lu Weibing

10 ডিসেম্বর লঞ্চ হবে Redmi K30। ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করেছে Xiaomi। এবার Redmi K30 ফোনের নতুন ছবি সামনে এল। সম্প্রতি এই ফোনের রঙ সম্পর্কে চিনের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন Redmi প্রধান লু ওয়েইবিং। Redmi K20 সিরিজে এই কালার দেখা যায়নি। বরং সম্প্রতি লঞ্চ হওয়া Realme X2 Pro ফোনে একই ধরনের রঙ দেখা গিয়েছিল।

এখনও লঞ্চ না হলেও সোশ্যাল মিডিয়ায় মুকেশ শর্মা নামে এক ব্যক্তি Redmi K30 ফোনের দাম ফাঁস করে দিয়েছেন। চিনে 2,300 ইউয়ান (প্রায় 23,500 টাকা) থেকে Redmi K30 ফোনের দাম শুরু হবে।

ভারতে লঞ্চের সময় Redmi K20 ফোনের দাম শুরু হয়েছিল 21,999 টাকা থেকে। পরে দাম করে 19,999  টাকা থেকে এই ফোন পাওয়া যায়।

Redmi K30 ফোনে থাকছে একটি 6.6 ইঞ্চি 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 5 এর সুরক্ষা। ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটির জন্য থাকছে NFC, 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে Snapdragon 730G চিপসেট, 6GB RAM, 64GB স্টোরেজ, 4,500 mAh ব্যাটারি আর 27W ফাস্ট চার্জ সাপোর্ট।

Advertisement

Redmi K30 ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ক্যামেরা। Redmi K30  fOne  Android 10 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 11 স্কিন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  2. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  3. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  4. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  5. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  6. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  7. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  8. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  9. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.