Redmi K90 Max বিশাল 8550mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং, ও ডুয়াল চিপের সাথে লঞ্চ হবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 14 এপ্রিল 2026 21:11 IST
হাইলাইট
  • Redmi K90 Max বিশাল 8,550mAh ব্যাটারির সাথে আসছে
  • স্মার্টফোনটি ফ্ল্যাগশিপ Dimensity 9500 প্রসেসর দ্বারা পরিচালিত হবে
  • ফোনে প্রাইমারি প্রসেসর ছাড়াও একটি আলাদা গ্রাফিক্স চিপ আছে

Redmi K90 Max is confirmed to feature a dual chip setup

Photo Credit: Redmi

Redmi K90 Max চীনে এপ্রিল 21 লঞ্চ হওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছে। আর আজ আসন্ন ফোনের ব্যাটারি ক্যাপাসিটি, চার্জিং স্পিড, এবং চিপসেটের নাম প্রকাশ করেছে রেডমি। এছাড়াও, সংস্থা বেশ কিছু গেমিং ফিচারের বিষয়েও জানিয়েছে। এটি শাওমি গ্রুপ তথা রেডমির প্রথম ইন্টিগ্রেটেড কুলিং ফ্যান-সহ স্মার্টফোন। এতে বিশেষ কুলিং মোড আছে, যা 100 সেকেন্ডের মধ্যে ফোনের তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি কমাতে সক্ষম। Redmi K90 Max ফ্ল্যাগশিপ Dimensity 9500 প্রসেসর ব্যবহার করছে৷ এতে 8,550mAh ক্যাপাসিটির ব্যাটারি, 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 22.5W রিভার্স চার্জিং, ও বাইপাস চার্জিং সাপোর্ট মিলতে চলেছে।

Redmi K90 Max ডুয়াল চিপের সাথে আসছে

রেডমি কে90 ম্যাক্স শক্তিশালী ডুয়াল চিপ সেটআপের সাথে আসছে। এতে প্রাইমারি Dimensity প্রসেসর ছাড়াও একটি ডেডিকেটেড D2 গ্রাফিক্স চিপ রয়েছে। চিপটি গেম খেলার সময় ফ্রেম ইন্টারপোলেশন, ইমেজ এনহ্যান্সমেন্ট, ও রেজোলিউশন স্কেলিংয়ের মতো কাজ সামলে স্মুথ পারফরম্যান্স প্রদান করার জন্য ডিজাইন হয়েছে।

রেডমি দাবি করছে, একাধিক মোবাইল গেমে 165 এফপিএস পর্যন্ত আউটপুট পাওয়া যাবে। সংস্থা আরও জানিয়েছে, এটি অনার অফ কিংস গেমে আল্ট্রা-হাই গ্রাফিক্স সেটিংসে টানা 4 ঘন্টা 144 এফপিএস বজায় রাখতে সক্ষম হয়েছে। এমনকি অভ্যন্তরীণ পরীক্ষায় তাপমাত্র 37 ডিগ্রির নিচে থাকতে দেখা গেছে। আসন্ন ফোনের স্ক্রিনে একাধিক আই-কেয়ার ফিচার যুক্ত করা হয়েছে। এটি 1 নিট লো ব্রাইটনেস সাপোর্ট এবং গেম স্পেসিফিক কালার অ্যাডজাস্টমেন্টের সাথে আসছে।

উল্লেখ্য, Redmi K90 Max-এর সামনে 6.83 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকার কথা আগেই নিশ্চিত করা হয়েছে। এটি 165 হার্টজ রিফ্রেশ রেট, ফ্লিকার-মুক্ত ডিসি ডিমিং, 3,500 নিট পিক ব্রাইটনেস, ও 480 হার্টজ মাল্টি ফিঙ্গার টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। ডিভাইসকে জল ও ধুলোর ক্ষতির হাত থেকে বাঁচাতে একাধিক IP রেটিং আছে : IP66 + IP68 + IP69। এতে Bose-এর ডুয়াল স্টেরিও স্পিকার পাওয়া যাবে।

Redmi K90 Max-এর স্পেস সিলভার কালার অপশন ইতিমধ্যেই কনফার্ম করা হয়েছে। অফিসিয়াল টিজার ছবিতে ফোনের ব্যাক প্যানেলে মেটালিক ফিনিশ আছে বলে মনে করা হচ্ছে। ফোনের পিছনের অংশে একটি বড় ক্যামেরা আইল্যান্ড রয়েছে, যেখানে একজোড়া ক্যামেরা সেন্সর ভার্টিক্যালি (লম্বালম্বি) অবস্থিত। আর পাশে একটি সার্কুলার কুলিং ফ্যান রয়েছে। ক্যামেরার স্পেসিফিকেশন সম্পর্কে এখনও বিশেষ কোনও তথ্য সামনে আসেনি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  2. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  3. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  4. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  5. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  6. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  7. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  8. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  9. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  10. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.