23 অক্টোবর লঞ্চ হবে Redmi K90 Pro Max, জিন্সের মতো ডিজাইন ও Bose-এর সাউন্ডে মাতাবে বাজার

Redmi K90 Pro Max ও Redmi K90 অক্টোবর 23 চীনে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে।

23 অক্টোবর লঞ্চ হবে Redmi K90 Pro Max, জিন্সের মতো ডিজাইন ও Bose-এর সাউন্ডে মাতাবে বাজার

Photo Credit: Redmi

Redmi K90 Pro Max ডুয়াল-টোন ডেনিম ব্লু ডিজাইনের সঙ্গে আসছে

হাইলাইট
  • Redmi K90 Pro Max ফোনে Bose-টিউনড স্পিকার সেটআপ আছে
  • স্মার্টফোনটির একটি ভেরিয়েন্টে ডেনিম ব্লু টেক্সচার রয়েছে
  • Redmi K90 Pro Max চলবে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে
বিজ্ঞাপন

এই মাসেই Redmi K90 সিরিজের আত্মপ্রকাশ ঘটছে। শাওমির অধীনস্থ সংস্থাটি লঞ্চের তারিখ অফিসিয়ালি ঘোষণা করেছে। Redmi K90 Pro Max ও Redmi K90 অক্টোবর 23, আগামী বৃহস্পতিবার চীনে লঞ্চ করা হবে। Redmi K লাইনআপের ইতিহাসে প্রথমবার প্রো ম্যাক্স ভেরিয়েন্ট আসছে। Redmi K90 Pro Max ফ্ল্যাগশিপ ফিচার্স অফার করবে। রেডমি ফোনটির একাধিক ছবি প্রকাশ করেছে। ক্যামেরা মডিউল দেখতে Xiaomi 17 সিরিজের মতো। তবে এটি আরও বড় এবং ক্যামেরার পাশে Bose-টিউনড স্পিকার রয়েছে। এর ফলে গান শোনা, ভিডিয়ো দেখা, বা গেম খেলার সময় দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে।

Redmi K90 Pro Max ডিজাইন ও কালার 

রেডমি কে90 প্রো ম্যাক্স দেখতে অনেকটা সেপ্টেম্বরে লঞ্চ হওয়া শাওমি 17 সিরিজের মতো। শাওমির স্টাইলে এই ফোনের ক্যামেরা মডিউলেও চারটি গোল কাটআউট রয়েছে। তবে এখানে ক্যামেরা মডিউলটি অনেক বড় ও ফোনের উপরিভাগের প্রায় সমস্ত অংশ জুড়ে রয়েছে। ক্যামেরার পাশে একটি আলাদা গোল কাটআউটে 'সাউন্ড বাই বোস' লেখা আছে, যা অনবদ্য সাউন্ডের জন্য রেডমি ও বোসের জোট নিশ্চিত করে।

Redmi K90 Pro Max ফ্লোয়িং গোল্ড হোয়াইট ছাড়াও একটি বিশেষ ডেনিম ব্লু ফিনিশে অপশনে উপলব্ধ হবে। সহজ কথায় বললে, আমরা যে ডেনিম জিন্স পরি, তার অনুকরণে ফোনটির পিছনে বিশেষ টেক্সচার রয়েছে। ন্যানো লেদার উপকরণ দিয়ে নির্মিত এই টেক্সচার অন্যান্য ফোনের তুলনায় একেবারে আলাদা অনুভূতি দেবে। রেডমি দাবি করছে, এতে হলদে দাগ পড়া বা ময়লা জমবে না।

Redmi K90 Pro Max স্পেসিফিকেশন

Redmi K90 Pro Max কোম্পানির ফ্ল্যাগশিপ মডেল হিসেবে আসছে। এটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলবে বলে শোনা যাচ্ছে। এতে 100W ওয়্যার্ড (তারযুক্ত) ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000mAh বা তার বেশি ক্ষমতার ব্যাটারি দেওয়া হতে পারে। স্মার্টফোনটির পিছনে চারটি ক্যামেরা কাটআউট দেখা গেলেও, ক্যামেরা তিনটিই থাকবে বলে অনুমান করা হচ্ছে। আলাদা একটি সেন্সরের জন্য সম্ভবত চতুর্থ কাটআউট রাখা হয়েছে।রেডমির আসন্ন প্রিমিয়াম হ্যান্ডসেটটির দাম চীনে 4,000 ইউয়ানের আশেপাশে থাকতে পারে যা ভারতীয় মুদ্রায় প্রায় 49,000 টাকার সমান।

এটি Redmi K সিরিজের প্রথম ডিভাইস হওয়ার সম্ভাবনা, যেখানে পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে। ফোনটি ভারতে রেডমি নাকি পোকো ব্র্যান্ডিং-এর অধীনে আসবে, এখন সেটাই দেখার বিষয়। উল্লেখ্য, Redmi Note 15 সিরিজ চীনে আগস্টে লঞ্চ হয়েছিল। Redmi Note 15, Redmi Note 15 Pro, ও Redmi Note 15 Pro+ আগামী বছর জানুয়ারিতে ভারতে আসবে বলে জানা গিয়েছে। ফোনগুলির ভারতীয় ভেরিয়েন্টে ভিন্ন ক্যামেরা সেন্সর ব্যবহার করবে শাওমি। Note 15 Pro+ মডেলে 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  2. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  3. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  4. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  5. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  6. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  7. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  8. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  9. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  10. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »