7,560mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হবে Redmi K90 Pro Max, ফোন থেকেই চার্জ হবে অন্য ডিভাইস

Redmi K90 Pro Max রেডমির প্রথম স্মার্টফোন যা 7,560mAh ব্যাটারি ও পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সঙ্গে বাজারে আসছে।

7,560mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হবে Redmi K90 Pro Max, ফোন থেকেই চার্জ হবে অন্য ডিভাইস

Photo Credit: Redmi

Redmi K90 Pro Max-এর ব্যাকে ডেনিম ব্লু টেক্সচার ও Bose-টিউনড স্পিকার

হাইলাইট
  • Redmi K90 Pro Max রেডমির প্রথম পেরিস্কোপ টেলিফটো লেন্সযুক্ত স্মার্টফোন
  • ফোনটি ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলবে
  • Redmi K90 Pro Max-এর পিছনে Bose-টিউনড স্টেরিও স্পিকার আছে
বিজ্ঞাপন

Redmi K90 ও Redmi K90 Pro Max অপেক্ষার অবসান ঘটিয়ে অক্টোবর 23 চীনে লঞ্চ হতে চলেছে। Redmi K সিরিজের ইতিহাসে প্রথমবার Pro Max মডেলের আগমন ঘটছে। ফলে শাওমির অনুরাগীদের মধ্যে প্রত্যাশার পারদ চড়ছে। স্মার্টফোনটির যে সমস্ত অফিসিয়াল ছবি প্রকাশ হয়েছে তা উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। ফোনটির পিছনে Bose-টিউনড স্টেরিও স্পিকার সেটআপ ও ডেনিম জিন্সের অনুকরণে বিশেষ টেক্সচার রয়েছে। লঞ্চ হওয়ার আগে Redmi K90 Pro Max-এর আরও স্পেসিফিকেশন ও ফিচার্স ঘোষণা হয়েছে। এটি রেডমির প্রথম হ্যান্ডসেট যা 7,560mAh ব্যাটারি ও পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সঙ্গে এন্ট্রি নিচ্ছে।

Redmi K90 Pro Max ক্যামেরা স্পেসিফিকেশন

রেডমি কে90 প্রো ম্যাক্স মডেলের প্রাইমারি ক্যামেরায় শাওমি 17-এর 1/1.31 ইঞ্চি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে। এর সঙ্গে 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা থাকবে। এটি রেডমির প্রথম মডেল যেখানে পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকছে। ক্যামেরাটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS, 10x লসলেস জুম, এবং 5x অপটিক্যাল জুম সাপোর্ট করবে। অর্থাৎ ফোনটির পিঠে তিনটি ক্যামেরা দিয়েছে কোম্পানি। সেলফি ক্যামেরা সম্পর্কে কোনও তথ্য এখনও প্রকাশ হয়নি।

Redmi K90 Pro Max ডিসপ্লে, প্রসেসর, ও ব্যাটারি স্পেসিফিকেশন

রেডমির আসন্ন ফ্ল্যাগশিপ ফোনের সামনে 6.9 ইঞ্চি OLED  ডিসপ্লে থাকবে। এর ব্রাইটনেস মাত্র 1 নিটেও নামানো যাবে। ফলে রাতে বা অন্ধকার ঘরে ফোন ব্যবহার করলে চোখে অতিরিক্ত চাপ পড়বে না। হাই-পারফরম্যান্সের জন্য, হ্যান্ডসেটটি নতুন ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলবে। মেইন প্রসেসরের সঙ্গে শাওমির নয়া D2 AI ডিসপ্লে চিপ যুক্ত থাকবে।

Redmi K90 Pro Max তার ব্যাটারির ক্ষমতায় বাজিমাত করবে৷ এতে 7,560mAh ব্যাটারি থাকবে যা 100W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং অফার করবে। আবার 22.5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট থাকার কারণে পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও ব্যবহার করা যাবে। অর্থাৎ ফোন থেকে ওয়্যারলেস হেডফোন, স্মার্টওয়াচের মতো ছোট বৈদ্যুতিন ডিভাইস চার্জ করা যাবে।

Redmi K90 Pro Max অন্যান্য ফিচার্স

Redmi K90 Pro Max ব্যবহারকারীরা গান শোনা, ভিডিয়ো দেখা, বা গেম খেলার সময় দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি উপভোগ করতে পারবে। কারণ এতে 2.1 স্টেরিও সিস্টেম, একজোড়া সুপার-লিনিয়ার স্পিকার, এবং একটি বড় আলাদা উফার থাকবে। প্রতিটিই মার্কিন অডিও জায়েন্ট Bose-এর টিউনড করা। ফোনটি ফ্লোয়িং গোল্ড হোয়াইট ও বিশেষ ডেনিম ব্লু টেক্সচার অপশনে উপলব্ধ হবে। এর দাম চীনে 4,000 ইউয়ানের (প্রায় 49,000 টাকা) আশেপাশে থাকতে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. মানুষের বিকল্প হতে ব্যর্থ, কাজ থেকে AI ছাঁটাই করে কর্মীদের বিশ্বস্ত হাতেই ভরসা রাখছে Starbucks
  2. Xiaomi 17T দীর্ঘ চার বছর পর ভারতে ফিরছে, লঞ্চ হবে 4 জুন, ঘোষণা করল শাওমি
  3. Realme 16T বিশাল 8000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল, ব্যাক ক্যামেরা দিয়েই নিখুঁত সেলফি
  4. UPI Payment Tips: মেয়েদের জন্য স্বস্তি, ফোন নম্বর লুকিয়ে UPI-তে টাকা পাঠানো ও নেওয়ার ট্রিকস জেনে রাখুন
  5. HMD Vibe 2 5G খুব সস্তায় ভারতে লঞ্চ হল, 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি আছে
  6. Xiaomi 17 Max দুর্ধর্ষ 200MP ট্রিপল Leica ক্যামেরা ও 8,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  7. Oppo Reno 16 সিরিজ জুলাইয়ে ভারতে লঞ্চ হবে, থাকবে 200MP ট্রিপল ক্যামেরা
  8. Poco Pad C1: পোকো বিশাল ডিসপ্লে ও বড় ব্যাটারি সহ নতুন ট্যাব বাজারে আনল
  9. Oppo Find X9s চমৎকার ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Oppo Find X9 Ultra ঝড় তুলে লঞ্চ হল ভারতে, 200MP কোয়াড ক্যামেরায় টেক্কা DSLR-কে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »