Redmi K90 Ultra শাওমি গ্রুপের প্রথম স্মার্টফোন হতে পারে, যা অ্যাক্টিভ কুলিং সিস্টেম অফার করবে।
Photo Credit: Redmi
Redmi K90 Ultra is expected to succeed the Redmi K80 Ultra (pictured)
Redmi K90 Ultra চলতি বছরের প্রথমার্ধের মধ্যে লঞ্চ হতে পারে। শোনা যাচ্ছে, শাওমি এই গেমিং স্মার্টফোনের পারফরম্যান্স, ব্যাটারি লাইফ, এবং ডিসপ্লে আপগ্রেডের উপর বিশেষ নজর দিচ্ছে। ফাঁস হওয়া তথ্য অনুসারে, ফোনটি ইন্টার্নাল কুলিং ফ্যানের সাথে আসতে পারে৷ অর্থাৎ লম্বা সময় ধরে গেম খেলা বা ভারী কাজের সময় ফোন ঠিন্ডা থাকবে। খবর সত্যি হলে, এটি শাওমি গ্রুপের (শাওমি + রেডমি + পোকো) প্রথম ডিভাইস হবে, যা অ্যাক্টিভ কুলিং সিস্টেম অফার করবে। আসন্ন Redmi K90 Ultra ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোনের বেঞ্চমার্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
জনপ্রিয় চীনা টেক ব্লগার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, Redmi K90 Ultra এর সামনে একটি 6.8 ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। এটি 1.5K রেজোলিউশন এবং 165 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। বর্তমানে হাই রিফ্রেশ রেট সাপোর্ট করে এমন মোবাইল গেমের সংখ্যা দ্রুত হারে বাড়ছে। এর ফলে ইউজারদের দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা দেওয়া সম্ভব হবে।
রেডমি কে90 আল্ট্রা পাওয়ারফুল 8,500mAh ব্যাটারির সাথে আসতে পারে। সূত্রের দাবি, অভ্যন্তরীণ পরীক্ষায় ব্যাটারির ক্ষমতা আরও বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। ফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। শাওমি যদি উন্নত কুলিং সিস্টেম ব্যবহার করে, তাহলে প্রসেসর থার্মাল থ্রটলিং ছাড়াই সর্বোচ্চ ক্ষমতার কাছাকাছি পারফরম্যান্স প্রদান করতে পারবে।
Redmi K90 Ultra স্মার্টফোন MediaTek Dimensity 9500 প্রসেসরে রান করবে বলে আশা করা হচ্ছে। এর আগে রেডমির K লাইনআপের Ultra মডেলগুলোতে মূলত Dimensity 9 সিরিজের চিপসেটের Plus (+) ভার্সন থাকতো, যেমন Dimensity 9200+, Dimensity 9300+, ও Dimensity 9400+। তবে সাম্প্রতিক রিপোর্ট বলছে, Dimensity 9500+ লঞ্চের কোনও পরিকল্পনা মিডিয়াটেকের নেই, যা Dimensity 9500 প্রসেসরের ওভারক্লকড ভার্সন হিসেবে আসার কথা ছিল।
Redmi K90 Ultra চলতি বছরের মে বা জুন মাসে বাজারে আসতে পারে। কিন্তু সংস্থার তরফে এই বিষয়ে এখনও কিছূ ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত, ফোনটির পূর্বসূরী Redmi K80 Ultra গত বছর জুনে রিলিজ হয়েছিল। গেমিং ফোনে Dimensity 9400+ প্রসেসর রয়েছে। এটি 7,400mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে এসেছে।
Redmi K80 Ultra এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 144 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত OLED ডিসপ্লে, IP68 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স, 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 50 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ডুয়াল ব্যাক ক্যামেরা, 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, বাইপাস চার্জিং, ইত্যাদি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Infinix Xpad 30 Pro Launched With MediaTek Helio G200 Ultimate SoC, 8,200mAh Battery: Price, Specifications