3,000 টাকা ছাড়ে শুরু Redmi Note 17 5G-এর সেল, 8,000mAh ব্যাটারি ও 6.9 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 12 অগাস্ট 2026 13:49 IST
হাইলাইট
  • Redmi Note 17 5G সেলের প্রথম দিন 3,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে
  • স্মার্টফোনটি 8,000mAh ব্যাটারি ও 45W চার্জিং সাপোর্টের সঙ্গে এসেছে
  • Redmi Note 17 5G-এর সামনে 6.9 ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে

Redmi Note 17 5G comes with a massive 8000mAh battery

Photo Credit: Redmi

Redmi Note 17 5G এখন ভারতের বাজারে কেনার জন্য উপলব্ধ। Redmi Note সিরিজের এই ফোন গত সপ্তাহে দেশে লঞ্চ হয়েছিল। আর আজ বুধবার (আগস্ট 12) থেকে বিক্রি শুরু হয়েছে। সেলের প্রথম দিন 3,000 টাকা ডিসকাউন্ট অফার করছে কোম্পানি। ফলে দাম 25,000 টাকার মধ্যে চলে এসেছে। এটি 8,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে, যা ফুল চার্জে 3 দিন চলবে বলে দাবি করা হয়েছে। Redmi Note 17 5G মডেলে IP65 রেটিং, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, রিভার্স চার্জিং, ও Snapdragon 4 Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রতিবেদনে নতুন ফোনটির দাম, অফার, ও খুঁটিনাটি জেনে নিন।

Redmi Note 17 5G দাম ও সেল অফার 

Redmi Note 17 5G-এর দাম ভারতে 27,999 টাকা থেকে শুরু লঞ্চ হচ্ছে। এটি 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অফার করে। 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 30,999 টাকা। শাওমির ইন্ডিয়ার ওয়েবসাইট অনুসারে, ICICI এবং SBI-এর ক্রেডিট কার্ড ও EMI লেনদেনে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে দুই স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 24,999 ও 27,999 টাকায় নেমে আসবে।

সংস্থা আরও জানিয়েছে, UPI-এর মাধ্যমে পেমেন্ট করলেও 1,500 টাকা ছাড় পাওয়া যাবে। ডিভাইসটি Amazon, শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইট, ও শাওমির রিটেল স্টোর থেকে কেনা যাচ্ছে। এটি ডার্ক নাইট, আর্কটিক ব্লু, ও স্টারলাইট পার্পল রঙের মধ্যে বেছে নেওয়া যাবে।

স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, রেডমি নোট 17 5G একটি 6.9 ইঞ্চি ট্রুকালার অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1,800 নিট পিক ব্রাইটনেস, ও FHD+ রেজোলিউশন (1,080 x 2,396 পিক্সেল) সাপোর্ট করে। স্ক্রিনে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, TUV-এর আই প্রোটেকশন ফিচার, হাইড্রোটাচ 2.0, ও Corning Gorilla Glass 7i প্রোটেকশন আছে।

Redmi Note 17 5G-এর 8,000mAh ব্যাটারি 45W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। রেডমি দাবি করছে, ফুল চার্জে 31.82 ঘন্টা ইনস্টাগ্রাম স্ক্রলিং, 28.29 ঘন্টা ইউটিউব ভিডিও প্লেব্যাক, 13.89 ঘন্টা BGMI খেলা যাবে। স্মার্টফোনের পিছনে f/1.8 অ্যাপারচার-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও একটি 5P লেন্স আছে। সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি।

রেডমির নয়া নোট ফোন স্ন্যাপড্রাগন 4 জেন 4 প্রসেসর দ্বারা চালিত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। হ্যান্ডসেটে HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা আছে, যা Android 16-এর উপর ভিত্তি করে তৈরি। সংস্থা চারটি মেজর অপারেটিং সিস্টেম ও ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright and punchy OLED display
  • IP65-rated design
  • Good battery life
  • Bad
  • Heavy, two-handed design
  • Software interface stutters randomly
  • Plenty of presintalled apps and games
  • Poor GPU performance
  • Single bottom-firing speaker
  • Single 128GB storage variant
  • Hybrid SIM card tray for SD card expansion
  • Maximum 1080p 30 fps video recording
 
KEY SPECS
Display 7.00-inch
Processor Snapdragon 4 Gen 4
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 8000mAh
OS Android 16
Resolution 1080x2396 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme 16x 5G ভারতে 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  2. 3,000 টাকা ছাড়ে শুরু Redmi Note 17 5G-এর সেল, 8,000mAh ব্যাটারি ও 6.9 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে
  3. 74,999 টাকা দামের ফোন মাত্র 35,525 টাকায়, Samsung-এর এই মডেল বিপুল সস্তায় কেনার সুযোগ
  4. সেপ্টেম্বরে লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy S26 FE-র সম্পূর্ণ স্পেসিফিকেশন
  5. Redmi K100 Pro এবং K100 Pro Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 200MP ট্রিপল ক্যামেরা ও 9,070mAh ব্যাটারি আছে
  6. 79,999 টাকার Google Pixel 10 এখন স্রেফ 25,078 টাকায়, কীভাবে পাবেন এই অবিশ্বাস্য অফার
  7. YouTube থেকে টাকা আয় কঠিন হল, ক্রিয়েটরদের জন্য আসছে নতুন নিয়ম
  8. 3,000 টাকা দাম কমে বাজেটে চলে এল CMF Headphone Pro, বাম্পার অফার Flipkart ফ্রিডম সেলে
  9. MySpace: আধুনিক সোশ্যাল মিডিয়ার পথিকৃৎ ফিরছে নতুন রূপে, টক্কর দেবে ফেসবুক-ইনস্টাগ্রামকে?
  10. Amazon Great Freedom সেলে 3,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে দারুণ ফিচার্সের Samsung Galaxy A37 5G
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.