10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 23 অগাস্ট 2026 16:09 IST
হাইলাইট
  • Redmi Note 17 Pro সিরিজ সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হতে পারে
  • Redmi Note 17 Pro Max বিশাল 10,000mAh ব্যাটারি পেতে পারে
  • দাম Note 15 Pro সিরিজের তুলনায় 5,000 থেকে 8,000 টাকা পর্যন্ত বাড়তে পারে

Redmi Note 17 Pro Max may launch in India on September 15

Photo Credit: Xiaomi

Redmi Note 17 Pro সিরিজ সেপ্টেম্বরেই ভারতে আসছে। স্ট্যান্ডার্ড Redmi Note 17 5G আগস্টে লঞ্চ হয়েছে ভারতে। রেডমি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও, Redmi Note 17 Pro লাইনআপের লঞ্চের তারিখ ও দামের ডিটেলস ফাঁস হয়েছে। Redmi Note 17 Pro ও Note 17 Pro Max একসঙ্গে ভারতের বাজারে সেপ্টেম্বর 15 লঞ্চ হবে বলে জানা গিয়েছে। ফোনগুলির মুখ্য আকর্ষণ হতে পারে বড় ডিসপ্লে ও পাওয়ারফুল ব্যাটারি। শাওমির সাব-ব্র্যান্ডটি চারটি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে বলে আশা করা হচ্ছে।

Redmi Note 17 Pro সিরিজ সেপ্টেম্বর 15 ভারতে লঞ্চ হতে পারে

টিপস্টার যোগের ব্রার X-এর একটি পোস্টে দাবি করেছেন, রেডমি নোট 17 প্রো ও নোট 17 প্রো ম্যাক্স ভারতে সেপ্টেম্বর 15 রিলিজ হচ্ছে। খবর সঠিক হলে, হাতে তিন সপ্তাহের একটু বেশি সময় আছে। রেডমি খুব শীঘ্রই অফিসিয়াল টিজার প্রকাশ করতে পারে।

রিপোর্ট অনুসারে, Redmi Note 17 Pro মডেলে 6.83 ইঞ্চি ফ্ল্যাট OLED স্ক্রিন থাকতে পারে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং পিছনে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ব্যবহার হতে পারে। এই হ্যান্ডসেটে Snapdragon 6s Gen 4 প্রসেসর থাকতে পারে।

Note 17 Pro-এর সবচেয়ে বড় হাইলাইট হতে পারে 9,000mAh ব্যাটারি। এটি 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। অন্য দিকে, Redmi Note 17 Pro Max আরও শক্তিশালী 10,000mAh ব্যাটারি দিয়ে সজ্জিত থাকতে পারে। যার সঙ্গে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।

ডিভাইসটি 6.83 ইঞ্চি ফ্ল্যাট OLED স্ক্রিন বজায় রাখলেও, আরও পাওয়ারফুল Snapdragon 6 Gen 5 প্রসেসর ব্যবহার করতে পারে। এর পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। তবে সামনের ক্যামেরা 32 মেগাপিক্সেলে আপগ্রেড করতে পারে কোম্পানি। যোগেশ ব্রার বলেছেন, ফোনগুলির দাম Note 15 Pro সিরিজের তুলনায় 5,000 থেকে 8,000 টাকা পর্যন্ত বাড়তে পারে।

Advertisement

প্রসঙ্গত, গত জানুয়ারিতে লঞ্চের সময় Redmi Note 15 Pro 5G-এর দাম ছিল 29,999 টাকা। এ দিকে, Redmi Note 17 5G ভারতে 27,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অফার করে। 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশনের মূল্য 30,000 টাকা। এতে 8,000mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি AMOLED ডিসপ্লে, 45W ফাস্ট চার্জিং, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ও Snapdragon 4 Gen 4 প্রসেসর আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  2. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  3. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
  4. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  5. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
  6. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  7. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  8. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
  9. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  10. অনলাইন নজরদারি থেকে বাঁচতে চান? Chrome-এর বদলে এই পাঁচ ব্রাউজার ব্যবহার করেই দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.