Redmi Note 7 লঞ্চ এখন শুধুই সময়ের অপেক্ষা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 30 জানুয়ারী 2019 10:18 IST
হাইলাইট
  • জানুয়ারি মাসে 48 মেগাপিক্সেল ক্যামেরা সহ চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 7
  • সম্প্রতি Redmi Note 7 Pro লঞ্চের খবর প্রকাশিত হয়েছিল
  • টুইটারে বিশ্ববাজারে Redmi Note 7 লঞ্চের জানান দিল কোম্পানি

শিঘই ভারতে আসছে Redmi Note 7

জানুয়ারি মাসে 48 মেগাপিক্সেল ক্যামেরা সহ চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 7। ইতিমধ্যেই ভারতে Redmi Note 7 আসার খবর প্রকাশিত হয়েছে। এবার টুইটারে বিশ্ববাজারে এই ফোন লঞ্চের জানান দিলেন কোম্পানির প্রবক্তা ডোনভান সং। সম্প্রতি টুইটারে বিশ্ববাজারে Redmi Note 7 লঞ্চের কথা জানিয়েছেন তিনি। এছাড়াও সম্প্রতি ইন্টারনেটে Redmi Note 7 Pro লঞ্চের খবর প্রকাশিত হয়েছিল। এই খবর সত্যি হলে ফেব্রুয়ারী মাসেই বাজারে আসবে Redmi Note 7 Pro। Redmi Note 7 ফোনে Snapdragon 660 চিপসেট থাকলেও Redmi Note 7 Pro তে থাকতে চলেছে Snapdragon 675 চিপসেট। তবে দুটি ফোনেই থাকবে 48 মেগাপিক্সেল ক্যামেরা।

 

আরও পড়ুন: বাজেট সেগমেন্টে লঞ্চ হল Redmi Go: দাম ও স্পেসিফিকেশান দেখে নিন

 

এই সপ্তাহেই Xiaomi –র ম্যানেজিং ডিরেন্টার মনু কুমার জৈন টুইটারে কোম্পানির সিইও লেই জুন এর সাথে Redmi Note 7 হাতে একটি ছবি প্রকাশ করেছিলেন। তবে কবে ভারতে এই ফোন লঞ্চ হবে তা জানানো হয়নি। এবার বিশ্ব বাজারে আসতে চলেছে এই ফোন।

 

আরও পড়ুন: ধামাকা সেল নিয়ে হাজির ‘Xiaomi', কোন ফোনে কত ডিসকাউন্ট?

 

Redmi Note 7 এর দাম

3GB RAM + 32GB স্টোরেজে 4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 7 কিনতে 1,199 ইউয়ান (12,400 টাকা) খরচ হবে। আর 6GB RAM + 64GB স্টোরেজের দাম 1,399 ইউয়ান (প্রায় 14,500 টাকা)। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Advertisement

 

আরও পড়ুন: 2000 টাকা পর্যন্ত সস্তা হলো এই দুটি Nokia স্মার্টফোন

 

Redmi Note 7 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Redmi Note 7 এ Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব MIUI 9 স্কিন। Redmi Note 7 এ থাকছে একটি 6.3 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।

Advertisement

 

আরও পড়ুন: ট্রিপল রিয়ার ক্যামেরা সহ কবে ভারতে আসছে Vivo V15 Pro?

Advertisement

 

Redmi Note 7 ফোনের প্রদঝান আকর্ষন এই ফোনের রিয়ার ক্যামেরা। এই ফোনের ডুয়াল ক্যামেরায় থাকছে 48MP প্রাইমারি সেন্সার। সাথে একটি 5MP ডেপ্ত সেন্সার থাকছে। ডুয়াল ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ, PDAF আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। 1080p ভিডিও রেকর্ড করার সময় থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান (EIS)। ফোনের সামনে থাকছে 13MP সেলফি ক্যামেরা।

 

আরও পড়ুন: তরুন প্রজন্মের PUBG Mobile আসক্তি সম্পর্কে কি বললেন প্রধানমন্ত্রী?

 

কানেক্টিভিটির জন্য Redmi Note 7 ফোনে থাকছে USB Type-C port, 3.5 মিমি অডিও জ্যাক, 4G VoLTE, GPS, AGPS, GLONASS, Bluetooth v5 আর Wi-Fi 802.11a/b/g/n/ac। ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে Quick Charge 4 সাপোর্ট। Redmi Note 7 এর ওজন 186 গ্রাম।

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Smooth app and UI performance
  • Good battery life
  • Bright and sharp display
  • Shoots decent images in good light
  • Bad
  • Hybrid dual-SIM slot
  • Fast charger not bundled
  • Preinstalled bloatware
  • Average low-light camera quality
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 13-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক
  2. Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  3. Samsung Galaxy Jump 5 ট্রিপল ব্যাক ক্যামেরা, 6 বছর OS আপডেট, ও 120Hz AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  4. ফোনের পিঠে আটকে গিয়ে তুলবে সেলফি, অভিনব Oppo Bubble স্ক্রিন ও Enco Air 5 লঞ্চ হল ভারতে
  5. Oppo Reno 16 ও Reno 16c ভারতে লঞ্চ হল, ফিচারে 50MP সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি
  6. WhatsApp-এর ইউজারনেম ফিচার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র, ফোন নম্বর লুকিয়ে চ্যাট করা যাবে না?
  7. Vivo মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ট্যাব লঞ্চ করল
  8. Amazon দিচ্ছে আকর্ষণীয় অফার, 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছে ক্রেতারা
  9. Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!
  10. Samsung Galaxy M47 5G-এর সম্পূর্ণ দাম প্রকাশ, 3,000 টাকা ছাড়ে সেরা মিড রেঞ্জ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.