Redmi Note 7 Pro ফোনের ভিতরে থাকবে Snapdragon 675 চিপসেট। Redmi Note 7 ফোনের মতোই Redmi Note 7 Pro ফোনেও থাকবে 48MP ক্যামেরা।
Redmi Note 7 Pro ফোনে থাকবে 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার
Redmi Note 7 লঞ্চের সময় Redmi Note 7 Pro লঞ্চের কথা জানিয়েছিল Xiaomi। এই ফোনে থাকবে 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। সম্প্রতি সার্টিফিকেশান ওয়াবসাইটে এই ফোন দেখা গিয়েছে। 20 ফেব্রুয়ারি Mi 9 লঞ্চের পরেই Redmi Note 7 Pro লঞ্চ হবে বলেই মনে করছেন অনেকে।
Redmi Note 7 Pro ফোনের ভিতরে থাকবে Snapdragon 675 চিপসেট। Redmi Note 7 ফোনের মতোই Redmi Note 7 Pro ফোনেও থাকবে 48MP ক্যামেরা।
কয়েক সপ্তাহ আগে চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে Xiaomi অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে জানা গিয়েছে Redmi Note 7 Pro ফোনে থাকবে 48MP Sony IMX586 প্রাইমারি সেন্সার। Redmi Note 7 ফোনে 48MP Samsung ISOCELL GM1 সেন্সার ব্যবহার করেছিল Xiaomi।
জানুয়ারি মাসে লঞ্চ হওয়া Redmi Note 7 ফোনে রয়েছে Snapdragon 660 চিপসেট। তবে Redmi Note 7 Pro ফোনে শক্তিশালী Snapdragon 675 চিপসেট ব্যবহার করবে চিনের কোম্পানিটি।
20 ফেব্রুয়ারি বেজিং এ এক ইভেন্টে চিনে লঞ্চ হবে Mi 9। ইতিমধ্যেই সেই ফোনের একাধিক স্পেসিফিকেশান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে Xiaomi।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Google AI Mode Now Supports More Connected Apps Including YouTube Music for Everyday Tasks
The Duskbloods' Closed Network Playtest Will Take Place in August, FromSoftware Confirms