লঞ্চের পরে কোথায় পাওয়া যাবে Redmi Note 7S?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 18 মে 2019 16:23 IST
হাইলাইট
  • Redmi Note 7 সিরিজের পরবর্তী স্মার্টফোন Redmi Note 7S
  • এই ফোনে রয়েছে 48 মেগাপিক্সেল ক্যামেরা
  • শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন

20 মে ভারতে লঞ্চ হবে Redmi Note 7S

20 মে ভারতে লঞ্চ হবে Redmi Note 7S। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই Flipkart এ এই ফোনের টিজার পেজ লঞ্চ হয়েছে।  Redmi Note 7S এর প্রধান আকর্ষন 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সম্প্রতি লঞ্চ হওয়া Redmi Note 7 Pro  ফোনেও 48 মেগাপিক্সেল ক্যামেরা। Redmi Note 7 Pro ফোনের 48 মেগাপিক্সেল ক্যামেরায় ছিল  Sony IMX586। অন্যদিকে ভারতে Redmi Note 7 ফোনে রয়েছে 12 মেগাপিক্সেল ক্যামেরা। তাই Redmi Note 7 আর Redmi Note 7 Pro এর মধ্যে ভারতে লঞ্চ হবে Redmi Note 7S।

জানুয়ারি মাসে চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 7। ভারতে Redmi Note 7 ফোনে 12 মেগাপিক্সেল ক্যামেরা থাকলেও চিনে Redmi Note 7 ফোনে 48 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছিল Xiaomi। সেই ফোনের নাম বদলে ভারতে আসছে Redmi Note 7S। চিনে Redmi Note 7 ফোনে রয়েছে Snapdragon 660 চিপসেট। এই ফোনের 48 মেগাপিক্সেল ক্যামেরায় রয়েছে Samsung সেন্সার।

Advertisement

Flipkart এ প্রকাশিত হয়েছে Redmi Note 7S ফোনের টিজার 
ছবি: Flipkart

চিনে Redmi Note 7 এ থাকছে একটি 6.3 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।

Advertisement

চিনে Redmi Note 7 ফোনের প্রদঝান আকর্ষন এই ফোনের রিয়ার ক্যামেরা। এই ফোনের ডুয়াল ক্যামেরায় রয়েছে 48MP প্রাইমারি সেন্সার। সাথে একটি 5MP ডেপ্ত সেন্সার থাকছে। ডুয়াল ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ, PDAF আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। 1080p ভিডিও রেকর্ড করার সময় থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান (EIS)। ফোনের সামনে থাকছে 13MP সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য চিনা Redmi Note 7 ফোনে থাকছে USB Type-C port, 3.5 মিমি অডিও জ্যাক, 4G VoLTE, GPS, AGPS, GLONASS, Bluetooth v5 আর Wi-Fi 802.11a/b/g/n/ac। ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে Quick Charge 4 সাপোর্ট। Redmi Note 7 এর ওজন 186 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.