বুধবার ভারতে লঞ্চ হয়েছে Redmi Note 8 Pro আর Redmi Note 8। এই দুই ফোনের পিছনে চারটি করে ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। Redmi Note 8 Pro ফোনে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকলেও Redmi Note 8 ফোনের পিছনের ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।
Redmi Note 8 ফোনের পিছনে ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে
বুধবার ভারতে লঞ্চ হয়েছে Redmi Note 8 Pro আর Redmi Note 8। এই দুই ফোনের পিছনে চারটি করে ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। Redmi Note 8 Pro ফোনে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকলেও Redmi Note 8 ফোনের পিছনের ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এছাড়াও Redmi Note 8 ফোনে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি আর Snapdragon 665 চিপসেট। Realme 5 আর Mi A3 ফোনে একই চিপসেট ব্যবহার হয়েছিল। এছাড়াও Redmi Note 8 ফোনে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট।
64MP ক্যামেরা, গেমিং চিপসেট সহ লঞ্চ হল Redmi Note 8 Pro
Redmi Note 8 এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 কিনতে 12,999 টাকা খরচ হবে। 21 অক্টোবর Redmi Note 8 ফ্ল্যাশ সেল শুরু হবে।
লঞ্চ অফারে Airtel প্রিপেড গ্রাহকরা প্রথম 10 মাস 249 টাকা আর 349 টাকা রিচার্জে দুগুণ ডেটা পাবেন।
কবে ভারতে আসছে Realme X2 Pro? জানিয়ে দিল Realme
Redmi Note 8 ফোনে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 665 চিপসেট। 4GB RAM আর 6GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 8 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 48 MP প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা।
Redmi Note 8 ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। ধুলো ও জল লাগলে Redmi Note 8 ফোনে কোন ক্ষতি হবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Buds Clip Launch Date Confirmed for September 21, Colour Options Revealed