গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 8 আর Redmi Note 8 Pro। সপ্তাহের শুরুতে Amazon.in, Mi.com আর Mi Home থেকে এই দুই ফোন বিক্রি শুরু kকরেছিল Xiaomi। শুক্রবার ফ্ল্যাশ সেলে আবার পাওয়া যাবে Redmi Note 8 আর Redmi Note 8 Pro।
Redmi Note 8 আর Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি করে ক্যামেরা থাকছে
গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 8 আর Redmi Note 8 Pro। সপ্তাহের শুরুতে Amazon.in, Mi.com আর Mi Home থেকে এই দুই ফোন বিক্রি শুরু kকরেছিল Xiaomi। শুক্রবার ফ্ল্যাশ সেলে আবার পাওয়া যাবে Redmi Note 8 আর Redmi Note 8 Pro। একাধিক মেমোরি ও স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন। Redmi Note 8 Pro আর Redmi Note 8 ফোনের পিছনে থাকছে চারটি করে ক্যামেরা। Redmi Note 8 Pro ফোনে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। অন্যদিকে Redmi Note 8 ফোনে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।
108MP ক্যামেরা সাপোর্ট সহ শক্তিশালী মোবাইল চিপসেট নিয়ে এল Samsung
Redmi Note 8 Pro এর দাম শুরু হচ্ছে 14,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 Pro এর দাম 15,999 টাকা। 8GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 Pro কিনতে 17,999 টাকা খরচ হবে।
Redmi Note 8 এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 কিনতে 12,999 টাকা খরচ হবে।
শুক্রবার দুপুর 12 টায় Amazon.in, Mi.com আর Mi Home থেকে এই দুই ফোন বিক্রি শুরু হবে।
Xiaomi, Realme সহ চলতি বছর এই ফোনগুলিতে পৌঁছাবে Android 10
Redmi Note 8 Pro ফোনে থাকবে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি MediaTek Helio G90T চিপসেট। 6GB RAM আর 8GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 64 MP Samsung GW1 সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এই ফোনে থাকবে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Redmi Note 8 Pro ফোনের ভিতরে থাকবে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। Redmi Note 8 Pro ফোনে থাকছে লিকুইড কুলিং প্রযুক্তি।
15,000 টাকা বাজেটে কেমন পারফর্ম করল Redmi Note 8 Pro? পড়ুন রিভিউ
Redmi Note 8 ফোনে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 665 চিপসেট। 4GB RAM আর 6GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 8 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 48 MP প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা।
Redmi Note 8 ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। ধুলো ও জল লাগলে Redmi Note 8 ফোনে কোন ক্ষতি হবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999