প্রথম দিনে বিক্রি হয়েছে তিন লক্ষ Redmi Note 8 Pro, আবার কবে পাওয়া যাবে এই স্মার্টফোন?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 4 সেপ্টেম্বর 2019 13:22 IST
হাইলাইট
  • গত সপ্তাহে চিনে লঞ্চ হয়েছে Redmi Note 8 Pro
  • ফোনের ভিতরে 4,500 mAh ব্যাটারি আর MediaTek Helio G90T চিপসেট থাকবে
  • 6 সেপ্টেম্বর আবার এই স্মার্টফোন পাওয়া যাবে

Redmi Note 8 Pro ফোনে থাকছে Helio G90T চিপসেট

গত সপ্তাহে চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 8 আর Redmi Note 8 Pro। এর মধ্যে Redmi Note 8 Pro ফোনে রয়েছে MediaTek Helio G60T চিপসেট আর 64 মেগাপিক্সেল ক্যামেরা। প্রথম দিন ফ্ল্যাশ সেলে চিনে তিন লক্ষ Redmi Note 8 Pro বিক্রি হয়েছে। Xiaomi জানিয়েছে 6 সেপ্টেম্বর চিনে আবার পাওয়া যাবে এই স্মার্টফোন। আগামী আট সপ্তাহের মধ্যে ভারতে আসছে Redmi Note 8 সিরিজ। ইতিমধ্যেই এই ঘোষনা করেছেন ভারতে Xaiomi প্রধান মনু কুমার জৈন।

চিনে ইতিমধ্যেই Redmi Note 8 Pro বিক্রি শুরু হলেও 17 সেপ্টেম্বর বিক্রি শুরু হবে Redmi Note 8। সেই ফোনের ক্যামেরায় থাকছে 48MP প্রাইমারি সেন্সর। Redmi Note 8 Pro ফোনের ভিতরে 4,500 mAh ব্যাটারি আর MediaTek Helio G90T চিপসেট থাকবে। অন্যদিকে redmi Note 8 ফোনে থাকবে 4,000 mAh ব্যটারি আর Snapdragon 665 চিপসেট।

Redmi Note 8 Pro স্পেসিফিকেশন

Redmi Note 8 Pro ফোনে থাকবে একটি 6.53 ইঞ্চি FHD+ থ্রি ডি কার্ভড গ্লাস ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি MediaTek Helio G90T চিপসেট। 6 RAM+64GB স্টোরেজ, 6GB RAM+128GB স্টোরেজ, 8GB RAM+128GB  স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে।

ছবি তোলার জন্য Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 64 MP Samsung GW1 সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এই ফোনে থাকবে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। TikTok এর সাথে হাত মিলিয়ে চিনে এই ফোন লঞ্চ করেছে Xiaomi।

Redmi Note 8 Pro ফোনের ভিতরে থাকবে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে NFC, USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। Redmi Note 8 Pro ফোনে থাকছে লিকুইড কুলিং প্রযুক্তি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great performance
  • Versatile cameras
  • Premium build quality
  • HDR display
  • Bad
  • Gets warm under load
  • Sub-par low-light video performance
 
KEY SPECS
Display 6.53-inch
Processor MediaTek Helio G90T
Front Camera 20-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 5,000 টাকা ডিসকাউন্ট সহ Xiaomi-এর 75 ইঞ্চি QLED 4K টিভির সেল শুরু হল
  2. Vivo X300 Ultra মার্চে বাজার কাঁপাতে আসছে, বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা থাকতে পারে
  3. মূল্যবৃদ্ধির মাঝেই স্মার্টফোন 20,500 টাকা ছাড়ে, দুর্ধর্ষ ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং অবিশ্বাস্য দামে
  4. Nano Banana 2: AI-এর জগতে ফের ঝড় তুলল Google, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ন্যানো ব্যানানার নতুন ভার্সন হাজির
  5. Gaitana AI: ভোটে মানুষের বিরুদ্ধে প্রার্থী এআই, গণতন্ত্রে অভিষেক কৃত্রিম বুদ্ধিমত্তার
  6. Online Voter List: চূড়ান্ত ভোটার তালিকা অনলাইনে কোথায় দেখা যাবে? কীভাবে নাম খুঁজবেন? জেনে নিন
  7. 7,000mAh ব্যাটারির সাথে iQOO Z11x 5G আসছে ভারতে, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে
  8. 144Hz স্ক্রিন, 7000mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরা সহ Motorola Edge 70 Fusion মার্চ 6 লঞ্চ হচ্ছে
  9. 6,200 টাকা পর্যন্ত ডিসকাউন্টের সাথে শুরু হল Vivo V70, V70 Elite-এর সেল, 50MP সেলফি ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার্স
  10. Realme Narzo Power 5G সবচেয়ে স্লিম 10,001mAh ব্যাটারির সাথে মার্চে ভারতে আসছে, এক চার্জে 38 দিন চলবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.