এপ্রিলেই Redmi Note 9 সিরিজে নতুন ফোন আনছে Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 25 এপ্রিল 2020 15:52 IST
হাইলাইট
  • Redmi Note 9 সিরিজে নতুন ফোন আসছে
  • 30 এপ্রিল এই ফোন লঞ্চ হবে
  • বাজারে আসতে পারে নতুন Redmi Note 9S

Redmi Note 9 সিরিজে নতুন ফোন আনছে Xiaomi

Photo Credit: Twitter/ Xiaomi

আগামী সপ্তাহে Redmi Note 9 সিরিজে নতুন ফোন নিয়ে আসছে Xiaomi। সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছে চিনের কোম্পানিটি। মার্চে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 9 Pro  ও Redmi Note 9 Pro Max। 30 এপ্রিল বাজারে আসতে পারে নতুন Redmi Note 9S।

টুইটারে Xiaomi জানিয়েছে 30 এপ্রিল ভারতীয় সময় বিকেল 5টা 30 মিনিটে এক লঞ্চ অনুষ্ঠান থেকে Redmi Note 9 সিরিজের নতুন ফোন বাজারে আসবে। কোম্পানির বিভিন্ন অফিশিয়াল চ্যানেল থেকে এই লঞ্চ অনুষ্ঠান সরাসরি দেখা যাবে।

Advertisement

সম্প্রতি Redmi 10X নামে একটি ফোন TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছিল। গত সপ্তাহে M2003J15SC মডেল নম্বরে সামনে এসেছিল এই ফোন। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা ও হোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে। Redmi Note 9 সিরিজে এই ফোন লঞ্চ করতে পারে Xiaomi।

Redmi Note 9 Pro রিভিউ

Redmi Note 9-এর দাম

চায়না টেলিকম ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Redmi 10X-এর দাম হতে চলেছে 1,499 ইউয়ান (প্রায় 16,000 টাকা)। নীল, সবুজ ও সাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। 27 এপ্রিল চিনে এই ফোন লঞ্চ করতে পারে Xiaomi।

Advertisement

Redmi Note 9 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Redmi 10X-এ থাকবে 6.53 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকতে পারে। ফোনের ভিতরে থাকবে MediaTek Helio G85 চিপসেট, 6GB RAM ও 128GB স্টোরেজ। নতুন ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Redmi 10X-এর পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা।

Advertisement

এই ফোনে থাকছে 5,020 mAh ব্যাটারি। Redmi 10X-এর আয়তন 162.38 x 77.2 x 8.95 মিমি ও ওজন 205 গ্রাম। কানেক্টিভিটির জন্য রয়েছে USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Powerful processor
  • Decent daylight camera performance
  • Bad
  • Average low-light camera performance
  • Bloated UI and spammy notifications
 
KEY SPECS
Display 6.53-inch
Processor MediaTek Helio G85
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5020mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  2. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  3. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  4. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  5. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
  6. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  7. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  8. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  9. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  10. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.