Xiaomi জানিয়েছে 30 এপ্রিল ভারতীয় সময় বিকেল 5টা 30 মিনিটে এক লঞ্চ অনুষ্ঠান থেকে Redmi Note 9 সিরিজের নতুন ফোন বাজারে আসবে।
Photo Credit: Twitter/ Xiaomi
Redmi Note 9 সিরিজে নতুন ফোন আনছে Xiaomi
আগামী সপ্তাহে Redmi Note 9 সিরিজে নতুন ফোন নিয়ে আসছে Xiaomi। সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছে চিনের কোম্পানিটি। মার্চে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 9 Pro ও Redmi Note 9 Pro Max। 30 এপ্রিল বাজারে আসতে পারে নতুন Redmi Note 9S।
টুইটারে Xiaomi জানিয়েছে 30 এপ্রিল ভারতীয় সময় বিকেল 5টা 30 মিনিটে এক লঞ্চ অনুষ্ঠান থেকে Redmi Note 9 সিরিজের নতুন ফোন বাজারে আসবে। কোম্পানির বিভিন্ন অফিশিয়াল চ্যানেল থেকে এই লঞ্চ অনুষ্ঠান সরাসরি দেখা যাবে।
সম্প্রতি Redmi 10X নামে একটি ফোন TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছিল। গত সপ্তাহে M2003J15SC মডেল নম্বরে সামনে এসেছিল এই ফোন। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা ও হোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে। Redmi Note 9 সিরিজে এই ফোন লঞ্চ করতে পারে Xiaomi।
চায়না টেলিকম ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Redmi 10X-এর দাম হতে চলেছে 1,499 ইউয়ান (প্রায় 16,000 টাকা)। নীল, সবুজ ও সাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। 27 এপ্রিল চিনে এই ফোন লঞ্চ করতে পারে Xiaomi।
Redmi 10X-এ থাকবে 6.53 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকতে পারে। ফোনের ভিতরে থাকবে MediaTek Helio G85 চিপসেট, 6GB RAM ও 128GB স্টোরেজ। নতুন ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Redmi 10X-এর পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা।
এই ফোনে থাকছে 5,020 mAh ব্যাটারি। Redmi 10X-এর আয়তন 162.38 x 77.2 x 8.95 মিমি ও ওজন 205 গ্রাম। কানেক্টিভিটির জন্য রয়েছে USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
BGMI Redeem Codes for August 27: How to Claim Mystic Artificer Backpack and Other Free Rewards