গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 9 Pro। একই সঙ্গে ভারতে এসেছিল Redmi Note 9 Pro Max।
গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 9 Pro
গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 9 Pro। একই সঙ্গে ভারতে এসেছিল Redmi Note 9 Pro Max। লঞ্চের চার দিনের মধ্যে Redmi Note 9 Pro-তে সফটওয়্যার আপডেট পাঠাল Xiaomi। MIUI ভার্সন 11.0.4.0.QJWINXM এর হাত ধরে এই আপডেট পৌঁছেছে। এখনও এই ফোনের বিক্রি শুরু করেনি বেজিংয়ের কোম্পানিটি। নতুন ফোনে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে। Android 10 অপারেটিং সিস্টেমের উপর এই ফোনে MIUI 11 স্কিন চলে।
![]()
ডুয়াল সিম Redmi Note 9 Pro -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে
Redmi Note 9 Pro তে MIUI 11.0.4.0.QJWINXM আপডেটের সাইজ 409MB। ওটিএ প্যাকেজে এই আপডেট ডাউনলোড করা যাবে। সাম্প্রতিকতম আপডেটে এই ফোনে ফেব্রুয়ারি অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ যোগ হয়েছে। Settings > About phone > System update > Check for updates থেকে Redmi Note 9 Pro তে এই আপডেট ডাউনলোড করে ইনস্টল করা যাবে।
ডুয়াল সিম Redmi Note 9 Pro-তেও Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 720G চিপসেট, 6GB LPDDR4X RAM আর 128GB পর্যন্ত UFS 2.1 স্টোরেজ।
এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, ইনফ্রারেড (IR), NavIC, USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 5,020 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 18W ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Y600K Turbo Surfaces on Google Play Console; Launch Seems Imminent
BGMI Redeem Codes for September 21: How to Get Secret Legacy Backpack and Other Free Rewards