আজ ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Redmi Note 9 Pro: দাম ও ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 24 মার্চ 2020 11:03 IST
হাইলাইট
  • Redmi Note 9 Pro -র পিছনে চারটি ক্যামেরা রয়েছে
  • 12,999 টাকা থেকে এই ফোনের দাম শুরু হচ্ছে
  • Android 10 অপারেটিং সিস্টেম চলবে

Redmi Note 9 Pro -র দাম শুরু হচ্ছে 12,999 টাকা থেকে

মঙ্গলবার ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Redmi Note 9 Pro। সম্প্রতি ভারতে এই ফোন লঞ্চ করেছিল Xiaomi। গত সপ্তাহে বিক্রি শুরু হয়েছিল Redmi Note 9 Pro। একই সঙ্গে লঞ্চ হয়েছিল Redmi Note 9 Pro Max। 25 মার্চ সেই ফোন বিক্রি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গোটা দেশে লকডাউনের কারণে Redmi Note 9 Pro Max বিক্রি পিছিয়ে দিয়েছে Xiaomi। যদিও Redmi Note 9 Pro বিক্রি চলতে থাকবে।

4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 9 Pro -র দাম 12,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 15,999 টাকা খরচ হবে। নীল, সাদা ও কালো রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।  Amazon.in ও Mi.com থেকে অনলাইনে এই স্মার্টফোন কেনা যাবে।

Redmi Note 9 Pro স্পেসিফিকেশন

ডুয়াল সিম Redmi Note 9 Pro-তেও Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 720G চিপসেট, 6GB LPDDR4X RAM আর 128GB পর্যন্ত UFS 2.1 স্টোরেজ।

এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।

এসে গেল Redmi Note 9S; চলতি মাসেই বিক্রি শুরু

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, ইনফ্রারেড (IR), NavIC, USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 5,020 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 18W ফাস্ট চার্জিং।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent value for money
  • Powerful processor
  • Decent macro camera
  • Good battery life
  • Bad
  • Disappointing low-light photo quality
  • Heavy and bulky
  • Confusing product stratification
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 720G
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5020mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Airtel সুখবর শোনালো, আনলিমিটেড 4G ও 5G ডেটা এবার 28 দিনের রিচার্জ প্ল্যানে
  2. 3,000 টাকা ছাড়ে 200MP ক্যামেরার Redmi Note 15 Pro 5G সিরিজের সেল শুরু হল
  3. 8849 Tank X: এমন ফোন বিশ্বে প্রথম, ইন-বিল্ট প্রজেক্টর, 17600mAh ব্যাটারি, নাইট ভিশন ক্যামেরা, কী নেই!
  4. Nothing Phone 4a সিরিজ আসছে মার্চে, লঞ্চের তারিখ ফাঁস হল, থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর
  5. Redmi K90 Ultra এর ফিচার্সে বড় চমক, থাকতে পারে 8500mAh ব্যাটারি, কুলিং ফ্যান, 100W ফাস্ট চার্জিং
  6. 2 বছর ওয়ারেন্টি ও 5000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সাথে দুর্ধর্ষ ক্যামেরার Vivo X200T ফোনের সেল শুরু হল
  7. 50MP ট্রিপল ক্যামেরা ও দুর্দান্ত ফিচার্সের Nothing স্মার্টফোনে মিলছে লোভনীয় ছাড়, কিনবেন নাকি
  8. iQOO 15R ভারতের সবচেয়ে পাতলা 7600mAh ব্যাটারি ফোন হতে চলেছে
  9. Xiaomi, Redmi, ও Poco-এর একাধিক স্মার্টফোনে Android 16 এবং HyperOS 3 আপডেট আসছে, দেখুন তালিকা
  10. ভিভো বাজারে আনছে দুই নতুন বাজেট স্মার্টফোন Vivo Y21 5G ও Vivo Y11d
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.